পকেটে এক পয়সা থাকে না মুকেশ আম্বানির - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 July 2018

পকেটে এক পয়সা থাকে না মুকেশ আম্বানির

পকেটে এক পয়সা থাকে না মুকেশ আম্বানির
হতে পারেন তিনি দেশের ৪০৯৯ কোটি ডলার অর্থাৎ ২ লক্ষ ৬৪ হাজার কোটি টাকার মালিক। কিন্তু রাস্তায় বেরিয়ে কোনও রেস্তোরাঁয় ঢুকলেও, বিল মেটানোর টাকা তাঁর পকেটে থাকে না। এবং তার জন্য তাঁকে নির্ভর করতে হয় তাঁর কোনও সহযোগীর ওপরে। তিনি মুকেশ আম্বানি!‌ দেশের সবচেয়ে বড় শিল্পপতিদের একজন। ঘর হোক বা পথ হোক বা দপ্তর— কোথাওই একটি পয়সা তিনি রাখেন না পকেটে। থাকে না ডেবিট কার্ডও।
যাবতীয় খরচ মেটান তাঁর সহযোগীরা। এমনটাই অকপটে জানিয়েছেন মুকেশ। অবশ্য সেই সহযোগীর সংখ্যাও নেহাত কম নয়— ১২জন!‌ তাঁদের মধ্যে দু’‌জনের কাজ মুকেশের দৈনন্দিন খরচের হিসাব রাখা  টাকা মেটানো। সোশ্যাল মিডিয়ায় এই খবর ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। কেউ কেউ রসিকতা করে বলছেন, ‘‌মুকেশের মতো ধনকুবের ব্যাঙ্কের কাছে যান না। বরং তাঁরা সঙ্গে ব্যাঙ্ক নিয়ে ঘোরেন।’‌ আবার কেউ বলছেন, ‘‌মুকেশ এতটাই ব্যস্ত থাকেন যে, পকেট থেকে টাকা বের করে গোনার সময়ও পান না।’‌

No comments:

Post a Comment

Post Top Ad