পুরসভায় মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 July 2018

পুরসভায় মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ


 কলকাতা, ২৪ জুলাই: পুরসভায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতি রুখতে তৎপর রাজ্য সরকার। এবার পুরসভায় নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে। যেভাবে স্কুল সার্ভিস কমিশন বা পাবলিক সার্ভিস কমিশনের মতো স্বশাসিত সংগঠনের দ্বারা সরকারি চাকরি বা বিদ্যালয়গুলিতে নিয়োগ হয়, সেভাবেই এবার থেকে রাজ্যের সব পুরসভাগুলিতেও নিয়োগ করা হবে। সব নিয়ম মেনে পরীক্ষা দিয়ে পাস করলে, প্যানেলে নাম উঠলে তবেই মিলবে পুরসভার চাকরি। জানিয়েছে রাজ্য সরকার। মন্ত্রিসভা এব্যাপারে অনুমোদন দিয়েছে।

 বিধানসভার চলতি অধিবেশনেই এনিয়ে বিল আনতে চলেছে সরকার। ‌বিল পাস হলেই যত দ্রুত সম্ভব তা কার্যকর করা হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। 
এতদিন পুরসভাগুলিতে নিয়োগ হত ডিএলবি বা ডিরেক্ট লোকাল বডির মাধ্যমে। কোনও পুরসভার কর্মী নিয়োগের  প্রয়োজন হলে তারা ডিএলবি–কে জানাত। তারপর সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হত। সেখান থেকে নিয়োগ করা হত। কিন্তু এই ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই দুর্নীতির অভিযোগ উঠছিল সাধারণ মানুষের মধ্যে। তা ঠেকাতেই পদক্ষেপ করতে চলেছে রাজ্য।

শুধু পুরসভাগুলিতেই নয়, এধরনের যে কটি লোকাল বডি বা স্থানীয় প্রশাসন আছে সেগুলিতেও নিয়োগ হবে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে বলে জানিয়েছে সরকার।

No comments:

Post a Comment

Post Top Ad