যুক্তরাষ্ট্রে ডেট করতে গিয়ে পানীয়র সঙ্গে মাদক মিশিয়ে ধর্ষণ করার ঘটনা নতুন কিছু নয়। এসব ক্ষেত্রে পানীয়র সঙ্গে মাদক মেশানো হয় মূলত মেয়েটিকে সহজে ধর্ষণ করার জন্য। যুক্তরাষ্ট্রের বিভিন্ন কাম্পাসগুলোতে এ ধরনের ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। ২০১২ সালেই দেশটিতে এ ধরনের ধর্ষণের ঘটনায় ৩৯০০টি অভিযোগ জমা পড়েছিল।
এ ধরনের ঘটনা প্রতিরোধের জন্য দেশটির নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক ধরনের নেইল পলিশ আবিষ্কার করেছেন যা এ ধরনের ধর্ষণ প্রতিরোধে কাজ করবে। ওই নেইল পলিশ লাগানো নখটি যে কোনো পানীয়র মধ্যে ডুবালেই বোঝা যাবে ওই পানীয়তে কোনো ক্ষতিকারক কিছু আছে কি না। সে রকম কিছু থাকলে নেইল পলিশের রঙ আপনাআপনি পরিবর্তিত হয়ে যাবে। ফলে নারী তার সঙ্গী সম্পর্কে সতর্ক হওয়ার সুযোগ পাবেন।
নেইল পলিশের উদ্ভাবক চার ছাত্রের প্রত্যাশা এই নেইল পলিশটি এ ধরনের ধর্ষণ প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করতে পারবে। তবে ওই নেইল পলিশ উদ্ভাবনের কাজটি এখন পর্যন্ত গবেষণা ল্যাবরেটরি পর্যায়েই সীমাবদ্ধ রয়েছে। পর্যাপ্ত পরিমাণ বিনিয়োগ পেলেই স্বল্প সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্রের বাজারে সহজলভ্য হবে ধর্ষণ প্রতিরোধী এই ফ্যাশন পণ্যটি।

No comments:
Post a Comment