সোমবার এই দুর্ঘটনার পর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “প্যান্ডেল ভেঙে পড়ার পরেও কোনও কর্মী সমর্থক চলে যাননি। এটাই আমাদের আসল শক্তি।” সভা শেষে তিনি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি আহতদের দেখতে যান।মেদিনীপুর কলেজ মাঠে কৃষক কল্যাণ সভায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ফসলে সহায়ক মূল্য বৃদ্ধির ব্যাপারে বক্তব্য রাখেন। পাশাপাশি একহাত নেন তৃণমূল কংগ্রেসকেও। কটাক্ষ করেন সিন্ডিকেট রাজকেও। বলেন, “সিন্ডিকেটের মর্জি ছাড়া বাংলায় কিছু করা যায় না। এখানে যুবকদের কোনও চাকরি নেই। এমনকী, সিন্ডিকেট ছাড়া কলেজেও ভরতি হওয়া যায় না। কেন্দ্রীয় সরকার রাজ্যকে যে টাকা দেয়, সেই টাকা কীভাবে খরচ করা হবে, তা ঠিক করে সিন্ডিকেট।”
Post Top Ad
Monday, 16 July 2018
মেদিনীপুরে আহতদের দেখতে হাসপাতালে নরেন্দ্র মোদী! লাইভ দেখুন
Tags
# Politics
# West Bengal
About Breaking Bangla Desk
West Bengal
Labels:
Politics,
West Bengal
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment