রাশিয়া বিশ্বকাপের নেইমারের পুরো জার্নিটাই সমালোচনায় ঘোরা ছিল। সবচেয়ে বড় সমালোচনা ছিল, ট্যাকলের পর ডাইভিংয়ে অতিরঞ্জন। ফুটবল বোদ্ধাদের অনেকেই তার এমন কাজের সমালোচনা করেছেন। আর সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক ট্রলের স্বীকার হয়েছেন নেইমার।
ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন ভেঙে গেছে কোয়ার্টার ফাইনালেই। এরইমধ্যে রাশিয়া ছেড়েছে সেলেকাওরা। কিন্তু নেইমারকে নিয়ে ট্রল করা কিছুতেই থামছে না। অভিনব একটি ছবি ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। লুসিয়ানো জ্যাকব নামে এক ফুটবল ভক্তের তৈরি করা সেই ছবিটিকে বলা হচ্ছে 'নেইমার অ্যালফাবেট'।
ফাউল বা ট্যাকলের শিকার হওয়ার পর নেইমারের ডাইভিংয়ের মুহূর্তের ছবিগুলো নিয়ে বানানো হয়েছে সেটি। যেখানে নেইমারের পজিশনের সঙ্গে ইংরেজি ২৬টি অক্ষরকে মেলানো হয়েছে।
No comments:
Post a Comment