নেইমারকে নিয়ে ফুটবলমহলে রসিকতার মাত্রা দিন দিন বাড়চ্ছে৷ বরং বলা ভালো ব্রাজিলিয়ান তারকার প্লে-অ্যাক্টিং নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ-বিদ্রুপের ঝড় বইছে৷ ফুলের আঘাতে মুর্ছা যাওয়ার মতো প্রতিপক্ষ ফুটবলারদের সামান্য ছোঁয়াতেই নেইমারের বার বার মাঠে পড়ে যাওয়া ও যন্ত্রণায় কাতরানোর ওভার অ্যাক্টিং নিয়ে প্রতিদিনই নতুন নতুন ভিডিও ক্লিপস সামনে আসছে৷ এই সব ভিডিও দেখে হাসতে হাসতে দম বন্ধ হয়ে আসার উপক্রম দর্শকদের৷
এমনই দু’টি নতুন ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়, যার একটিতে ক্ষুদে ফুটবলারদের অনুশীলনের সময় নেইমারকে রোলমডেল বানাতে দেখা গিয়েছে৷ বল নিয়ে স্কিল শেখার পাশাপাশি নেইমারের মতো চোট পেয়ে মাঠে পড়ে কাতরানোর অভিনয়ও শিখতে দেখা গিয়েছে তাদের৷
২০ সেকেন্ডের ভিডিওতে দশ জন শিশুকে একটি করে বল নিয়ে দৌড়তে দৌড়তে হঠাৎই অকারণে মাঠে পড়ে গিয়ে যন্ত্রণায় ছটফট করতে দেখা যাচ্ছে৷ ভিডিওটি নিঃসন্দেহে নেইমারকে বিদ্রুপ করেই তৈরি করা হয়েছে৷
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নেইমারকে ব্যঙ্গ করে তৈরি দ্বিতীয় ভিডিওটিতে ব্রাজিলের জার্সি পরা এক ব্যক্তিকে বান্ধবীর গাল টিপে আদর করা থেকে বন্ধুর সঙ্গে করমর্দন এমনকি অন্য এক ব্যক্তির সঙ্গে সেলফি তোলের মুহূর্তে কাধে হাত দেওয়া পর্যন্ত সবেতেই চোট পেয়ে মাটিতে গড়াগড়ি খেতে দেখা যাচ্ছে৷
সন্দেহ নেই চলতি বিশ্বকাপে নেইমারের প্লে-অ্যাক্টিং নিয়ে ফুটবলমহলে বিস্তর আলোচনা চলছে এই মুহূর্তে৷ তবে প্লে-অ্যাক্টিয়ের পাশাপাশি নিঃশব্দে কাজের কাজ করে যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা৷

No comments:
Post a Comment