ভোজনবিলাসীদের কাছে ভালো কোনো খাবারের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করা হয়তো একদমই বিরক্তিকর নয়। তবে সেই অপেক্ষাটা ঠিক কত দীর্ঘ হওয়া সম্ভব? খাবার যত সুস্বাদুই হোক না কেন; চার বা পাঁচ ঘণ্টার বেশি অপেক্ষা করতে হলে নিশ্চয়ই আপনি অধৈর্য হয়ে পড়বেন।
তবে তাইওয়ানের ভোজনরসিকরা রামেনের অপেক্ষায় রেকর্ডই গড়ে ফেলেছেন! রামেন হল নুডুলসের একটি ডিশ যাতে ফালি করে কাটা মাংস, সবজি এবং ধোঁয়া ওঠা ঝোল থাকে।
সম্প্রতি ১৫ জুন জাপানে রামেনের জন্য তুমুল জনপ্রিয় রেস্তোরাঁ ইচিরানের একটি শাখা খোলা হয়েছে তাইওয়ানের রাজধানী তাইপে-তে। আর এই রামেনের স্বাদই তাইপেইবাসীকে করে তুলেছে রামেন 'ফ্রেনজি'।
১০০ জন রামেনপ্রেমী তাদের পছন্দের এই খাবারটি খাওয়ার জন্য টানা দশদিন (২৪০ ঘণ্টা) লাইনে দাঁড়িয়ে নিজেদের অজান্তেই রেকর্ড গড়ে ফেলেছেন। এর আগের রেকর্ডটি ছিল হংকংয়ের কসওয়ে বে তে। রামেনের জন্য তারা ১৯৬ ঘন্টা লাইনে দাঁড়িয়ে টানা অপেক্ষা করেছিলেন।
জাপান সুশির জন্য বিখ্যাত হলেও জাপানের মানুষদের কাছে সবচে জনপ্রিয় খাবার হচ্ছে রামেন। আর এই রামেনের জন্য জাপানে সবচে জনপ্রিয় রেস্তোরাঁ হল ইচিরান।

ইচিরানের জনপ্রিয়তার কারণ হিসেবে এর জিভে জল আনা রামেনের পাশাপাশি রয়েছে এর মৌলিক পরিবেশনপদ্ধতি। কোলাহলপূর্ণ শহরে একা একা নির্জনতাকে উপভোগ করার সুযোগ করে দেয় এই রেস্তোরাঁটি।
ইচিরানের এই নতুন শাখাটিতে আসন আছে ৬০টি। যা তাইপের নৈশজীবনের কেন্দ্রে অবস্থিত। ফলে পার্টিপাগলদের জন্য এখানে বসে সুস্বাদু এক বাটি রামেন উপভোগ করার জন্য উপযুক্ত একটি জায়গা।
ইচিরান প্রথম চালু করা হয় ১৯৬০ সালে জাপানের ফুকৌকাতে। তাদের দাবি তাদের এই রামেনের স্বাদ মানুষকে খাবারের প্রতি মনযোগী হতে সাহায্য করে।

No comments:
Post a Comment