বিরক্তিকর রোগীদের খুন করে ছবি তুলতেন নার্স - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 July 2018

বিরক্তিকর রোগীদের খুন করে ছবি তুলতেন নার্স


একজন দু' জন নয়। নার্স হয়ে ৩৮ জন অসহায় রোগীকে যে ঠান্ডা মাথায় 'খুন' করতে পারেন তাকে কী বলা যায়? এমন ঘটনা ঘটিয়েছেন মধ্য ইতালির লুগো শহরের একটি হাসপাতালের নার্স ড্যানিয়েলা পোজ্জিয়ালি। শুধু খুন করাই নয়, মৃত রোগীর পাশে শুয়ে তার যন্ত্রণাদায়ক মৃত্যুকে মিমিকরি করে ছবিও তুলেছেন তিনি।
কী ভাবে প্রকাশ্যে এলো এই ঘৃণ্য ঘটনা? ৭৮ বছর বয়সি এমনই এক রোগীর ময়নাতদন্তে প্রথম সন্দেহ জাগে হাসপাতাল কর্তৃপক্ষের। ওই বৃদ্ধার রক্তে অস্বাভাবিক মাত্রায় পটাসিয়াম ক্লোরাইড পাওয়া গিয়েছিল। পরে খোঁজ নিয়ে দেখা যায়, এমন আকস্মিক ভাবে অনেক রোগীর মৃত্যু হয়েছে। আর প্রত্যেক ক্ষেত্রে তখন ডিউটিতে ছিলেন ড্যানিয়েলা। সন্দেহের বশেই ড্যানিয়েলাকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু জেরায় কিছুই স্বীকার করেননি তিনি। পরে তার এক সহকর্মীকে গ্রেপ্তার করে জানা যায় আসল সত্যি। ওই সহকর্মীর মোবাইল থেকেই উদ্ধার হয় মৃত রোগীদের পাশে ড্যানিয়েলার বিভিন্ন পোজের ছবি।
জেরায় জানা গিয়েছে, যে রোগীরা বা রোগীর আত্মীয়রা বেশি 'বিরক্ত' করতেন, তাদেরই 'শিক্ষা' দিতে রক্তে বেশি পরিমাণে পটাসিয়াম ক্লোরাইড মিশিয়ে দিতেন ড্যানিয়েলা। কারণ, ৪৮ ঘণ্টায় এই রাসায়নিক শরীরে সম্পূর্ণ মিলিয়ে যায়। ফলে ধরা পড়ার ভয় থাকে না। ওই সহকর্মীর আরও বক্তব্য, 'আমার কিছু বলতে সাহস হয়নি। কারণ ও ঠিক আমার ওপর প্রতিশোধ নিত। আমি ওকে ভালো ভাবেই চিনি।' বর্তমানে ড্যানিয়েলার বিচার চলছে। তার সহকর্মীকেও চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad