মৃত্যুর ১১ ঘণ্টা পর জেগে উঠলেন বৃদ্ধা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 July 2018

মৃত্যুর ১১ ঘণ্টা পর জেগে উঠলেন বৃদ্ধা


মৃত ঘোষণার ১১ ঘন্টা পর লাশঘরের ভেতর জেগে উঠলেন ৯১ বছর বয়সি বৃদ্ধা। ছয় নভেম্বর পোল্যেন্ডের একটি শহরে এ ঘটনা ঘটে বলে জানায় এক্সপ্রেস ডটকম।
বৃদ্ধার ভাইঝি বাগমিলা জানান, হঠাৎ তার ফুপু জ্যানিনা কোলকিউজস্কে অসুস্থ হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন। তিনি সাথে সাথে স্থানীয় ডাক্তারকে ডেকে আনেন। ডাক্তার বৃদ্ধার পালস দেখে মৃত ঘোষণা করেন।
সংশ্লিস্ট ডাক্তার বলেন, আমি আমার ২৮ বছরের পেশাগত জীবনের অভিজ্ঞতা দিয়ে মহিলার পালস পরীক্ষা করেছি। তার শরীরে পালস পাইনি। শ্বাস প্রশ্বাসের কোনো লক্ষণ দেখিনি। হার্টবিটও ছিলো না । তাই আমি ডেড সার্টিফিকেট লিখি।
বৃদ্ধাকে মৃত ঘোষণা করার পর শেষ কৃত্য অনুষ্ঠানের আয়োজন চলতে থাকে। আত্মীয় স্বজনের আসার অপেক্ষায় স্থানীয় মর্গে (লাশঘরে) রেখে দেয়া হয়। কিন্তু মৃত্যুর ১১ ঘন্টা পর হঠাৎই মর্গ কর্মী ভয় পেয়ে যান। তিনি দেখতে পান একটি দেহ নড়াচড়া করছে। পরে লোক ডেকে ৯১ বছর বয়সি এ বৃদ্ধাকে উদ্ধার করা হয়।
ফুপুর ফিরে আসার বর্ণনা দিতে গিয়ে তার ভাইঝি বাগমিলা বলেন, তিনি ফিরে আসার সময়ও মর্গের ঠান্ডায় তার শরীর শিতল হয়ে ছিলো। আমাদের কাছে এক কাপ চা চাইলেন। আমরা গরম চা দিয়ে তার ফিরে আসাটাকে উদযাপন করি। একটু পরই তিনি কিছু খেতে চাইলেন। আমি সোপ এবং ডিমের কেক খেতে দেই।
শহরের মৃত্যু ও জন্ম বিষয়ক রেজিস্ট্রির পরিচালক হেনরি কেমেনটিউজ বলেন, আমি আমার ৩০ বছরের কর্মজীবনে এমন অদ্ভুত ঘটনা দেখিনি।

No comments:

Post a Comment

Post Top Ad