মহিলা নয়, ধর্মগুরুর টার্গেট বিবাহিত পুরুষ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 July 2018

মহিলা নয়, ধর্মগুরুর টার্গেট বিবাহিত পুরুষ!

আবারও প্রকাশ্যে এলো আর এক স্বঘোষিত ধর্মগুরুর কুর্কীতি। এবার বিবাহিত পুরুষদেরকেই জোর করে অস্বাভাবিক যৌনসম্পর্কে বাধ্য করার অভিযোগ উঠল এক ধর্মগুরু বিরুদ্ধে।

জানা গেছে, মহারাষ্ট্রে বিভিন্ন জেলায় একাধিক আশ্রম রয়েছে আসিফের। সেখানেই গত কয়েকবছর ধরে এই ধরণের কুর্কীতি চালাত সে। সম্প্রতি এক অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তারপর বিষয়টি প্রকাশ্যে আসে।ভারতীয় গণমাধ্যম এবেলা জানিয়েছে, বিবাহিত পুরুষদের জোর করে যৌনসম্পর্কে বাধ্য করার অভিযোগে মহারাষ্ট্রের বুলধারা জেলার এক স্বঘোষিত ধর্মগুরুকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম আসিফ নুরি।
পুরুষেরা তার কাছে বিভিন্ন সমস্যার প্রতিকার চাইতে আসত। প্রথমে বিভিন্ন সমস্যার সমাধান করবে বলে প্রতিশ্রুতি দিত আসিফ। মূলত, পারভনি, নানদেদ, মারাঠাওয়াদা এলাকার বিবাহিত পুরুষদের টার্গেট করত সে।
পুলিশি তদন্তে জানা গেছে, প্রথমে পুরুষদের ভুল বুঝিয়ে একটি ঘরে নিয়ে যাওয়া হত। তার পরে সেখানেই জোর করে অস্বাভাবিক যৌন সম্পকে বাধ্য করা হত। সেই ভিডিও রেকর্ড করে রাখা হত। লোকলজ্জার ভয়ে নির্যাতিতরা কেউ মুখ খুলত না।
পুলিশের অনুমান, আসিফের কয়েকজন সঙ্গীও এই কাজে জড়িত থাকতে পারে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে মহারাষ্ট্র পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad