টিভি লাইভে তরুণীকে প্রধানমন্ত্রীর বিয়ের প্রস্তাব - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 23 July 2018

টিভি লাইভে তরুণীকে প্রধানমন্ত্রীর বিয়ের প্রস্তাব

টিভি লাইভে তরুণীকে প্রধানমন্ত্রীর বিয়ের প্রস্তাব (ভিডিও সংযুক্ত)
বৈরুত, ২২ জুন- সম্প্রতি টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে বিয়ের প্রস্তাব দিয়ে খবরের শিরোনাম হয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী শাদ আল হারিরি। গেল মঙ্গলবার দেশটির একটি টেলিভিশন চ্যানেলে বাণিজ্য খাত নিয়ে সরাসরি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে লেবাননের প্রধানমন্ত্রীও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলার সময় হঠাৎই তিনি এক তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন।
আল আরাবিয়ার খবরে বলা হয়, বৈরুতের সিইসি (Center for Exhibitions and Conferences)’এ সরাসরি ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিশেষ অনুষ্ঠানটিতে দর্শক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল কয়েকশ’ মানুষকে।
এসময় দর্শকদের মাঝে বসে ছিলেন দিনা দাওয়ারিশ নামের এক তরুণী। অনুষ্ঠান চলাকালে হারিরি হঠাৎ করেই ওই তরুণীকে মঞ্চে আসার আহ্বান জানান। দর্শকের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধও করেন।

দিনা মঞ্চে আসলে তিনি মোবাইলে ধারণ করা স্থানীয় কবি বিলাল আল মার’এর একটি প্রেমের কবিতা বাজিয়ে শোনান। এরপর দিনাকে তিনি বিয়ের প্রস্তাব দেন। বলেন, কবিতাটি তিনি দিনার উদ্দেশ্যেই রচনা করিয়েছেন। এখন দিনার মত কি?
স্বাভাবিকভাবেই সংকোচের সঙ্গে প্রস্তাবে সম্মতি জানান দিনা। ‘মিয়া বিবি রাজি তো কেয়া করেগা কাজি?’ তাই মঞ্চেই সম্মানসূচক চুমো’র সঙ্গে দিনার আঙ্গুলে আঙটি পরিয়ে দেন লেবাননের প্রধানমন্ত্রী শাদ আল হারিরি।

No comments:

Post a Comment

Post Top Ad