আচমকা ‘ভারতে’ অভিনয় না করার সিদ্ধান্ত নেওয়া বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ওপর কিছুটা ক্ষুব্ধ প্রযোজক নিখিল নামিত।
তিনি আরও জানান, পরিচালক আলি আব্বাস জাফরের টুইট থেকে আমরা জানতে পেরেছিলাম নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কার এনগেজমেন্ট হয়ে গেছে এবং সেই কারণেই তিনি ভারতে অভিনয় করতে পারবেন না।মিড-ডে এর সাক্ষাৎকারে রিল লাইফ প্রোডাকশনের সিইও নিখিল নামিত জানান, মাত্র দুই দিন আগে জানিয়ে সিনেমার থেকে বিদায় নিয়ে প্রিয়াঙ্কা ‘আনপ্রফেশনাল’ এর মতো কাজ করেছেন। প্রিয়াঙ্কা আমাদের জানান, এনগেজমেন্টের জন্য তিনি অভিনয় করতে পারবেন না, তবে মাত্র দুই দিন আগে তিনি আমাদের এই কথা জানান। আচমকা এমন করে তিনি আনপ্রফেশনালের মতো কাজ করেছেন।
মিড-ডে এর রিপোর্টে একথাও জানানো হয়েছে সালমান মরিয়া হয়ে প্রিয়াঙ্কার বদলে অন্য অভিনেত্রী খুঁজছেন এবং এক্ষেত্রে তার প্রথম পছন্দ ক্যাটরিনা কাইফ বা জ্যাকুলিন ফারনান্দিজ।
অন্য এক সূত্র থেকে জানা গেছে, প্রিয়াঙ্কা ভারতের নির্মাতাদের বেশ কিছুদিন ধরে ঝুলিয়ে রেখেছিলেন। বিগত দুই সপ্তাহ ধরে প্রিয়াঙ্কা ভার দলের সঙ্গে আলোচনা করছিলেন এবং জানিয়েছিলেন সম্ভবত তিনি অভিনয় করতে পারবেন না। তাই দাবাং ট্যুর চলাকালীন সলমান ক্যাটরিনার সঙ্গে প্রাথমিক কথা বার্তা বলে রেখেছিলেন। এছাড়াও জ্যাকুলিনের নামও ভাবা হয়েছিল।
এছাড়াও ওই সূত্র মিড-ডে কে জানিয়েছে ক্যাটরিনা প্রায় রাজি হয়ে গিয়েছেন।
ইতিমধ্যে, পরিচালক আলি আব্বাস জাফর টুইট করে জানিয়েছেন তারা ভারতের অভিনেত্রীর নাম খুব শিগগিরি ঘোষণা করবেন। এই মাসের শুরুতে ভারতের শুটিং শুরু হয়েছে এবং প্রথম শিডিউলে একটা সার্কাসের সিন শুট করা হয়েছে। সালমান খান ছাড়াও ভারতে অভিনয় করছেন দিশা পাটানি, তাবু এবং নোরা ফতেহি।
শুক্রবার আলি আব্বাস জাফরের টুইট দেখার পর থেকেই ইন্টারনেটে তোলপাড় শুরু হয়ে যায়। এরপর বিভিন্ন আন্তর্জাতিক ম্যাগাজিনের রিপোর্টে জানা যায় প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস ইতিমধ্যে এনগেজড।
প্রিয়াঙ্কার জন্মদিনে লন্ডনে নিক তাকে বিয়ের প্রস্তাব দেন। নিক প্রিয়াঙ্কার জন্য আংটি কেনেন নিউ ইয়র্কের একটা টিফ্যানি দোকান থেকে। প্রিয়াঙ্কা চোপড়া কাজের সূত্রে এতদিন মুম্বাই থাকলেও বর্তমানে ইউএস ফেরত গিয়েছেন বলে জানা গেছে।
প্রিয়াঙ্কা চোপড়াকে সোনালী বোসের গল্প অবলম্বনে নির্মিত আসন্ন বলিউড ছবি দা স্কাই ইজ পিঙ্ক-এ ফারহান আখতারের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে।

No comments:
Post a Comment