পরকীয়া চরিত্রে ঋতুপর্ণা? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 14 July 2018

পরকীয়া চরিত্রে ঋতুপর্ণা?


সুচিত্রা ভট্টাচার্যের কাহিনি অবলম্বনে তৈরি পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের ছবি ‘গহীন হৃদয়’- মুক্তি পাচ্ছে আগামী ২০ জুলাই। আর এই ছবিতেই ফের একবার বোল্ড দৃশ্য অভিনয় করা নিয়ে আলোচনায় উঠে এসেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

ভারতীয় গণমাধ্যম জি নিউজ জানায়, সিনেমায় কৌশিক সেনের সঙ্গেই একটি ঘনিষ্ঠ দৃশ্য়ে দেখা যাবে অভিনেত্রীকে। আর এখানে সোহিনীর স্বামীর চরিত্রে দেখা যাবে দেবশঙ্কর হালদারকে। যার হঠাতই ব্রেন টিউমার ধরা পড়বে।ছবিতে ‘সোহিনী’র চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণাকে। আর সোহিনীর ছোটবেলার বন্ধু অনুপমের চরিত্রে দেখা যাবে কৌশিক সেনকে।
সম্প্রতি এক ইংরাজি দৈনিকের তরফে, অভিনেত্রীকে প্রশ্ন করা হয় এধরনের দৃশ্য অভিনয় করতে তিনি কতটা স্বচ্ছন্দ্য? তার উত্তরে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, চিত্রনাট্যে প্রয়োজনেই আমি এ ধরনের দৃশ্যে অভিনয় করতে রাজি। এ ধরনের দৃশ্যে অভিনয় করা ও দৃশ্যটি ফুটিয়ে তোলাও আমার কাছে চ্যালেঞ্জের। এটা আমার কাছে কাজেরই অঙ্গ। আমার চরিত্র ও কাজের জন্য আমি এই চ্যালেঞ্জটা নিতে চাই।
তিনি আরও বলেন, পেশাদারি অভিনেত্রী হিসাবে আমরা ছবির চরিত্র হয়ে উঠি। আর হ্যাঁ, এ ধরনের দৃশ্যে আমি স্বচ্ছন্দ, আমার সহ অভিনেতা কৌশিক সেনের সঙ্গে আমার বোঝাপড়াও বেশ ভালো। এই পুরো বিষয়টাই এক্কেবারে ছবির বা অভিনয়ের অঙ্গ।
ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দেবশঙ্কর হালদার, এখানে তার চরিত্রের নাম ভাস্কর। ‘গহীন হৃদয়’এ উঠে আসবে ফের একবার সম্পর্কের টানাপোড়েন। উঠে আসবে আরও এক পরকীয়ার গল্প। ‘গহীন হৃদয়’ মুক্তি পাচ্ছে আগামী ২০ জুলাই।

No comments:

Post a Comment

Post Top Ad