সেরা ধনীর তালিকায় অক্ষয়-সলমন! ঠাই পেলেন না বাদশা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 18 July 2018

সেরা ধনীর তালিকায় অক্ষয়-সলমন! ঠাই পেলেন না বাদশা

এ বছরের সবচেয়ে বেশী পারিশ্রমিক পাওয়া তারকাদের তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোর্বস। সেখানে প্রথম ১০০ জনের মধ্যে শাহরুখের নাম পর্যন্ত নেই। তবে তালিকায় জায়গা করে নিয়েছেন সালমান খান ও অক্ষয় কুমার।

মার্কিন সাময়িকী ফোর্বসের ২০১৭ সালের এই তালিকাতেই ৬৫তম স্থান ছিল শাহরুখ খানের। কিন্তু এ বছর সেই তালিকায় তার জায়গাই হয়নি ১০০ জনের মধ্যে।বলিউডের বাদশা খ্যাত শাহরুখ খান। ইদানিং বক্স অফিসে তার অভিনীত সিনেমা তেমন সাড়া ফেলতে পারছে না। ‘ডিয়ার জিন্দেগি’, ‘রইস’, ‘জব হ্যারি মেট সেজল’- কোনও সিনেমায় সাফল্যের দেখা পায়নি। আয় রোজগার যা হয়েছে তা শাহরুখের নামের জোরে।
এদিকে ৪০.৫ মিলিয়ন ডলার আয়ের জোরে তালিকায় ৭৬তম স্থানটি দখল করেছেন অক্ষয়। সামাজিক বিষয় নিয়ে সিনেমা তৈরি করেই সাফল্যের শিখরে পৌঁছেছেন তিনি। এছাড়াও বর্তমানে ২০টি ব্র্যান্ডের প্রচারে যুক্ত আছেন।
অন্যদিকে ৩৮ মিলিয়ন ডলার আয় করে ৮২তম স্থানে রয়েছেন সালমান খান। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও বেশ ভালো সাফল্য লাভ করেছেন বলিউডের এই অভিনেতা। ‘টাইগার জিন্দা হ্যায়’র মতো ছবির আয়ের উপর ভিত্তি করেই এই স্থান দখল করেছেন তিনি।
সবচেয়ে বেশি পারিশ্রমিকের তালিকার শীর্ষে রয়েছেন মার্কিন বক্সার ফ্লয়েড মেওয়েদার। তার পারিশ্রমিক ২৮৫ মিলিয়ন ডলার। ২৩৯ মিলিয়ন পারিশ্রমিকের জন্য দ্বিতীয় স্থানে অভিনেতা জর্জ ক্লুনি। তৃতীয় স্থানে মার্কিন টেলিভিশনের তারকা কেইলি জেনার। ১১১ মিলিয়ন ডলার পারিশ্রমিক নিয়ে অষ্টম স্থানে রয়েছেন ফুটবল তারকা লিওনেল মেসি। আর তালিকায় দশম স্থান দখলে রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার পারিশ্রমিক ১০৮ মিলিয়ন ডলার।

No comments:

Post a Comment

Post Top Ad