প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে কেন রাগলেন সলমন? তার মানে......!!! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 28 July 2018

প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে কেন রাগলেন সলমন? তার মানে......!!!


পঁচিশ বছর বয়সী বন্ধু মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ের খরটা পাকাপোক্ত করলেন ৩৬ বছর বয়সী বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গেছে চলতি অক্টোবরেই বিয়ে করছেন তারা। আর এই খবরে উচ্ছ্বসিত ব্রিটিশ রাজবধূ মেগান মার্কল।

দীর্ঘ প্রতীক্ষার পর ‘ভারত’ ছবির হাত ধরেই বলিউডে কামব্যাক করার কথা ছিল প্রিয়াঙ্কা চোপড়ার। কিন্তু সেটা আপতত ঘটছে না। ‘ভারত’ ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন প্রিয়াঙ্কা।ই! ম্যাগাজিনের খবরে বলা হয়েছে, মেগান মার্কল এরই মধ্যে বাগদানের খবর শোনে নিক জোনাসের কাছে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। মার্কল লিখেছেন, চমৎকার জুটিকে দেখে সবাই উচ্ছ্বসিত। আমরা সবাই তোমাদের সাফল্য কামনা করি।
পরিচালক আলি আব্বাস জাফর একটি টুইট করে সেই খবর নিশ্চিতও করেছেন। টুইটে লিখেছেন, এটা সত্যি প্রিয়াঙ্কা আর ‘ভারত’ ছবির সঙ্গে যুক্ত নেই। একটি বিশেষ কারণের জন্যেই পিগি চপসের এই সিদ্ধান্ত। প্রিয়ঙ্কাকে টিম ভারত এর তরফে এই সিদ্ধান্ত নেওয়ার জন্যে শুভেচ্ছাও জানানো হচ্ছে।
বিশেষ সূত্রের খবর, অভিনেত্রীর ওপর সালমান প্রচণ্ড রেগে গিয়েছেন। আর কখনও প্রিয়াঙ্কার সঙ্গে কাজ না করার সিদ্ধান্তও নিয়েছেন তিনি।
সালমানের রাগ নিয়ে ওয়াকিবহল বলিপাড়া। সালমান-প্রিয়াঙ্কা সম্পর্ক এমনি ভাল নয়! ‘মুঝসে শাদি করোগি’ ছবির সময় বেশ বন্ধুত্ব জমে উঠেছিল তাদের মধ্যে। কিন্তু পরে চিড় ধরে সে সম্পর্কে। ২০০৭ সালে সালমান একটি ছবিতে প্রিয়াঙ্কার বদলে ক্যাটরিনা কাইফকে নায়িকা করতে চান সল্লু কিন্তু প্রিয়াঙ্কা ছবি ছাড়তে রাজি হননি। তখন থেকে সালমান প্রিয়ঙ্কার ওপর চটা।
স্টান্ট ও ট্রাপিজের খেলা নিয়ে তৈরি ‘ভারত’। ২০১৪ সালে কোরিয়ার ব্লকবাস্টার মুভি ‘ওদে টু মাই ফাদার’ ছবির রিমেক। তবে ছবির পরিচালক আলি আব্বাস জাফর জানিয়েছেন, রাজ কাপুরের ছবি ‘মেরা নাম জোকার’ থেকে অনুপ্রাণিত ‘ভারত’। ভারতীয়-রাশিয়ান সার্কাসের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে ছবিটি।
এ ছবিতে প্রায় ৬০ বছর সময়কালকে তুলে ধরা হয়েছে। সালমানের মোট পাঁচটি লুক এই ছবিতে দেখা যাবে। তার সঙ্গে থাকছে দিশা পাটানি। ছবিটি আগামী কোরবানী ঈদে মুক্তি পাবে।

No comments:

Post a Comment

Post Top Ad