১৯৯৮ সালে তাদের সম্পর্কের সূত্রপাত। সঞ্জয় লীলা বনশালির হাত ধরে যখন ‘হাম দিল দে চুকে সনম’ করছেন সালমান খান এবং ঐশ্বরিয়া রায় বচ্চন, তখন তাদের জুটি রূপকথার চেয়ে কোনও অংশে কম ছিল না। কিন্তু, আস্তে আস্তে শেষ হয়ে যায় ‘আঁখ কি গুস্তাখিয়া’-র দিন। ২০০১ সালে সালমান খানের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় রাই এর।
শুধু তাই নয়, সালমানের সঙ্গে সম্পর্ক তার কাছে দুঃস্বপ্নের মত। তিনি আর কখনও সালমানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চান না। তার সম্পর্কে কোনও কথাও বলতে চান না বলে স্পষ্ট জানিয়ে দেন ঐশ্বর্য।২০০১ সালে যখন সালমানের সঙ্গে সম্পর্ক ভেঙে বেরিয়ে আসেন ঐশ্বর্য, তখন অবাক হয়ে যায় বলিউড। রাই এর মন ভাঙাতে অনেক চেষ্টাও করেছিলেন সালমান। কিন্তু শেষ পর্যন্ত কোনও কাজ হয়নি। সালমানের সংস্পর্শে আসতেও ‘না’ করে দেন রাই।
রাই বলেন, তার জীবনের সবচেয়ে খারাপ সময় কেটেছে সালমানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে। মদ্যপ অবস্থায় সালমান তার গায়ে হাত তোলেন বলেও অভিযোগ করেন ঐশ্বর্য। মদ্যপ অবস্থায় সালমান তার সঙ্গে বিভিন্ন সময় খারাপ ব্যবহারও করেছেন বলে অভিযোগ করেন ঐশ্বর্য।
এরপর সঞ্জয় লীলা বনশালি ফের সালমান, ঐশ্বর্যকে একসঙ্গে এনে অভিনয় করাতে চাইলে, তাতে নাকচ করে দেন ঐশ্বর্য। তিনি আর কোনওভাবেই সালমান খানের সঙ্গে অভিনয় করবেন না বলে জানিয়ে দেন প্রাক্তন বলিউডের ‘বিধুমুখী নীলনয়না’।
যেমন কথা তেমনি কাজ। সালমানের সঙ্গে আর কখনও কাজ করবেন না বলে ঐশ্বর্য যে কথা দিয়েছিলেন, তা তিনি এখনও মেনে আসছেন। সালমানের প্রাক্তন বান্ধবীরা যখন এখনও তার সঙ্গে বন্ধুত্ব করে, স্ক্রিন শেয়ার করছেন, তখন ঐশ্বর্য তার কথা রাখছেন। এখনও যে কোনও অনুষ্ঠানে সলমনের ছায়াও মাড়ান না ঐশ্বর্য রাই বচ্চন।

No comments:
Post a Comment