সাম্পাওলিকে চান না আর্জেন্টিনা! এনাকে চান - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 July 2018

সাম্পাওলিকে চান না আর্জেন্টিনা! এনাকে চান


বিশ্বকাপ ব্যর্থতায় টালমাটাল অবস্থা বিরাজ করছে আর্জেন্টাইন শিবিরে। ফ্রান্সের কাছে ৪-৩ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়ে গুঞ্জন উঠেছে কোচ ছাটাইয়ের। কিন্তু আদৌ সাম্পাওলি বহিষ্কার হবেন কি-না সেটা সময়েই বলে দিবে। তবে বাতাসে নতুন গুঞ্জন ভেসে আসছে আর্জেন্টিনার কোচ হতে পারেন গার্দিওলা।
এমন গুঞ্জনে গার্দিওলার নিজেও অবশ্য অবাক হওয়ার কথা। কেননা ইংলিশ ক্লাব ম্যান সিটির সঙ্গে কয়েকদিন আগেই ২০২১ সাল পর্যন্ত চুক্তি বাড়িয়েছেন এই স্প্যানিশ কোচ। আর্জেন্টাইন দৈনিক ‘টিএন দেপোর্টিভো’র সাংবাদিক পাবলো চেশিনি এই বোমাটি ফাটিয়েছেন।
বাৎসরিক ১২ মিলিয়ন ডলারে ২০২২ বিশ্বকাপ পর্যন্ত গার্দিওলাকে কোচ নিয়োগ করতে চাচ্ছে এএফএ। স্প্যানিশ দৈনিক এএসের ভাষ্য মতে, পুরো টাকার অর্ধেক দিবে এএফএ এবং বাকি অর্ধেক দিবে আর্জেন্টাইন টেলিভিশন চ্যানেল ‘তরনেওস’।
এর আগে ম্যারাডোনা যখন ২০০৮-২০১০ সালে আর্জেন্টিনার কোচ ছিলেন তখন একবার কথোপকথনের মাঝে আর্জেন্টিনার কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন গার্দিওলা। তাছাড়া গার্দিওলার সঙ্গে ম্যান সিটির আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোরও ভালো সম্পর্ক বিরাজমান। মূলত মেসির খেলার ধরণ এবং গার্দিওলার খেলানোর স্টাইলের সঙ্গে আর্জেন্টিনার খেলার স্টাইলে অনেক মিল হওয়ার কারণে তাকে কোচ হিসেবে চাচ্ছে আর্জেন্টিনা।
তবে গার্দিওলার আর্জেন্টিনার কোচ হওয়ার এমন গুঞ্জন কতটা টিকবে সেটা বলাবাহুল্য। কেননা, ইতোমধ্যে আর্জেন্টিনার কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন পেরুর বর্তমান কোচ রিকার্ডো গারেসা এবং বর্তমান রিভার প্লেটের কোচ মার্সেলো গালার্দো।

No comments:

Post a Comment

Post Top Ad