সায়ন্তিকাকে হেনস্থা! গ্রেফতার প্রেমিক? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 7 July 2018

সায়ন্তিকাকে হেনস্থা! গ্রেফতার প্রেমিক?


টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার অভিযোগ উঠল তারই প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে। অভিযুক্ত জয় মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে টালিগঞ্জ থানা। শনিবার (৭ জুলাই) জয়কে আলিপুর আদালতে তোলা হবে।

জয়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৭৯, ৩৪১ ও ৩২৩ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। শনিবারই তাকে আদালতে তোলা হবে।অভিযোগ, শুক্রবার রাতে সায়ন্তিকার গাড়িকে ধাওয়া করেন জয়। সার্দান অ্যাভিনিউয়ের কাছে আসতেই অভিনেত্রীর গাড়ি দাঁড় করান। এরপর গাড়িতে হামলা করার অভিযোগ ওঠে জয়ের বিরুদ্ধে। ঘটনার সময় গাড়িতেই ছিলেন সায়ন্তিকা। তাকে জয় হেনস্থাও করেন বলে অভিযোগ।

No comments:

Post a Comment

Post Top Ad