যৌনদৃশ্যটি অত্যন্ত প্রয়োজনীয় ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 21 July 2018

যৌনদৃশ্যটি অত্যন্ত প্রয়োজনীয় !

চলচ্চিত্রের একটি যৌনদৃশ্য পর্নো ভিডিও হিসেবে ভাইরাল হওয়ার পর বেজায় চটেছেন ভারতীয় অভিনেত্রী রাজশ্রী দেশাপাণ্ডে। পর্নো ভিডিও হিসেবে তার অভিনীত দৃশ্য ভাইরাল হওয়ার ব্যাপারে অত্যন্ত বিরক্ত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

অভিনেত্রী রাজশ্রী বলেন, কোনোকিছু শেয়ার করার আগে মানুষের উচিত একটু যত্নবান হওয়া। জানা গেছে, ওই চলচ্চিত্রে বলিউডের অনেক নামধারী তারকাও অভিনয় করেছেন।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সেকরেড গেমসের ৩০ সেকেন্ডের এক ভিডিও ভাইরাল হয়েছে। সেই দৃশ্যে এক গ্যাংস্টারের সঙ্গে রাজশ্রীর যৌন মিলন দেখানো হয়েছে।
সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকে রাজশ্রীকে পর্নোস্টার হিসেবে চিহ্নিতও করেছেন। কেউ কেউ রাজশ্রীকে উদ্দেশ্য করে লজ্জিত হওয়ার পরামর্শ দিয়েছেন। রাজশ্রী বিবিসিকে এ ব্যাপারে বলেন, আমি কেন লজ্জিত হবো? আমি কেবল আমার চরিত্র ফুটিয়ে তুলেছি। কাহিনীর প্রয়োজনে সেই দৃশ্যটি অত্যন্ত প্রয়োজনীয়।
তিনি আরো বলেন, আমি যা করেছি তা ঠিক করেছি। আমি ভুল কিছু তো করিনি। বরং কোনো কিছু শেয়ার করার ক্ষেত্রে সবার যত্নবান হওয়া দরকার। প্রযুক্তি অনেকটা অস্ত্রের মতো। সুতরাং সেটা বুঝেশুনে ব্যবহার করতে হবে।
এর আগে মালয়লম ছবি ‘সেক্সি দুর্গা’ বা প্যান নলিনের ‘অ্যাংরি ইন্ডিয়ান গডেস’ এ রাজশ্রীর অভিনয় দেখেছেন দর্শক।

No comments:

Post a Comment

Post Top Ad