নতুন ছবিতে শাকিব-শ্রাবন্তী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 July 2018

নতুন ছবিতে শাকিব-শ্রাবন্তী


আগামী ২০ জুলাই বাংলাদেশে মুক্তি পাচ্ছে পশ্চিমবঙ্গের ছবি ভাইজান এলো রে। জয়দ্বীপ মুখার্জি পরিচালিত ছবিটিতে শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করেছেন কলকাতার শ্রাবন্তী ও পায়েল সরকার। এ ছবিটির মাধ্যমে দ্বিতীয়বারের মতো জুটি হয়েছেন শাকিব খান ও শ্রাবন্তী।
ছবিটি বাংলাদেশে মুক্তি পাওয়ার আগেই জানা গেল নতুন খবর।
আবারও শাকিব খানের সঙ্গে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন শ্রাবন্তী। ছবিটির নাম এখনও চূড়ান্ত হয়নি। এটিও পরিচালনা করবেন কলাকাতার নির্মাতা জয়দ্বীপ মুখার্জি।
ছবিটি প্রযোজনা করবে এসকে ইন্টারন্যাশনাল।
প্রযোজনা সংস্থার কর্ণধার অশোক ধানুকা নিশ্চিত করেছেন এ তথ্য। ছবিটিতে বেশ কিছু চমক থাকবে বলেও জানান এ প্রযোজক। আগামী মাসের শেষের দিকে ছবিটির শুটিং শুরু করা হবে। শাকিব খান ও শ্রাবন্তীর প্রথম ছবি হচ্ছে শিকারি। ছবিটি বাংলাদশে দারুণ ব্যবসা করে।

No comments:

Post a Comment

Post Top Ad