স্নেহা চক্রবর্তী, বীরভূম: টাকার জন্য বৃদ্ধ বাবা মাকে মার ধর করার অভিযোগ উঠলো ছেলের বিরুদ্ধে । ছেলের হাত থেকে বাঁচতে প্রশাসনের দারস্থ,প্রশাসন কোন ব্যবস্তা না নিলে বৃদ্ধ দম্পত্তি স্বেচ্ছা মৃত্যু পথ বেঁচে নেবে বলেও জানান তারা । ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউরি পৌর সভার মল্লিকগুনা পাড়ায । পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় বাবা মার কাছে টাকা পয়সা নিয়ে নেশা করতো ছেলে কল্লোল কুমার জানা , টাকা না দিলে চলতো মা বাবার উপর অত্যাচার বলে অভিযোগ ।
অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী তরুণ কুমার জানা অবসর নেওয়ার পর যা টাকা পেয়ে ছিলেন সেই টাকার দাবি করেন ছেলে । টাকা না পেয়ে মা বাবার উপর চলতো অত্যাচার । শেষে বাধ্য হয়ে বাবা তরুণ বাবুর গচ্ছিত ৭ লক্ষ টাকা ছেলেকে ব্যবসা করার জন্য নিয়েছিলো ।শর্ত আর কোনও দিন টাকার জন্য বাড়ি আসতে পারবে না ।বন্ধুদের নিয়ে নেশা করতে গিয়ে ব্যবসার টাকা নষ্ট করে দেয় । টান পরে টাকার । এর পর টাকার জন্য আবার বাবা মার উপর শুরু হয় অত্যাচার ।শনিবার রাতে মারধর করে বাবা মাকে । ঘরের জিনিস পত্র ভাংচুর করে । আজ সকালে বাড়িতে গিয়ে টাকার জন্য হুমকি দেয় । টাকা না পেলে বোম মেরে খুন করে দেবে বলে হুমকি দেয় ছেলে । ছেলের ভয়ে গৃহ বন্দী বাবা মা । তারা আতঙ্ক দিন কাটাচ্ছে । পুলিশ ও কোন ব্যবস্থা নিছে না বলে দাবি । যদি প্রশাসন থেকে কোনও ব্যবস্থা না নেয় তাহলে আত্মহত্যা ছাড়া কোনও পথ নেই বলে দাবি বাবা মার ।

No comments:
Post a Comment