জানেন শ্রীদেবীর মেয়ের ব্যাগের দাম কত? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 9 July 2018

জানেন শ্রীদেবীর মেয়ের ব্যাগের দাম কত?

শ্রীদেবীর মেয়ের ব্যাগের- শোবিজ তারকাদের সবকিছু নিয়েই মানুষের কৌতুহল। আর তারকাদের ব্যবহৃত জিনিসের দাম নিয়ে তো অনেকেরই সেই কৌতুহল দ্বিগুণ। শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুরের ব্যাগের দাম নিয়ে এবার শুরু হয়েছে আলোচনা।

ভারতীয় সংবাদ মাধ্যম এ নিয়ে খবরও প্রকাশ করেছে। ফ্রান্সের বিলাসবহুল ব্র্যান্ড শ্যানেলের এই ব্যাগের মূল্য ৬ হাজার ৮২০ ইউএস ডলার। ভারতীয় হিসাব অনুযায়ী ব্যাগটির দাম পড়েছে ৪ লাখ ৬৯ হাজার ৫২২ রুপি।
pran এই পরিমাণ অর্থ খরচ করে একটি ছোট গাড়ি কেনা যাবে অথবা অনায়াসে বিদেশ ভ্রমণ করা যাবে। এর আগে রানী মুখার্জি, প্রিয়াঙ্কা চোপড়া, কারিনা কাপুরসহ একাধিক বলিউড তারকার ব্যাগ, জুতো বা পোশাকের দাম নিয়ে খবর প্রকাশ হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমে।
শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর এখন বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় রয়েছেন। শশাঙ্ক খৈতানের ‘ধড়াক’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখছেন জাহ্নবী।
এখন ছবিটির প্রচারণার কাজে ব্যস্ত জাহ্নবী। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায়বন্দী হন তিনি।
সেদিন জাহ্নবী পরেছিলেন কুর্তা আর চিকনের কাজ করা কালো প্যান্ট। কানে ছিল বড় ঝুমকো। তখন জাহ্নবীর হাতে থাকা ব্যাগটি নিয়ে তৈরি হয় আলোচনা।
‘ধড়াক’ ছবিতে জাহ্নবীর বিপরীতে দেখা যাবে ঈশান খট্টরকে। জনপ্রিয় মারাঠি ছবি ‘সাইরাট’-এর হিন্দি রিমেক ‘ধড়াক’।
ধর্মা প্রোডাকশনের ছবিটি ট্রেলার মুক্তির পর রীতিমতো সাড়া ফেলেছে। পর্দায় জাহ্নবী আর ঈশানের রসায়ন খুবই প্রশংসিত হয়েছে। ২০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ধড়াক’।

No comments:

Post a Comment

Post Top Ad