কিশোরের উদ্ভট দক্ষতা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 28 July 2018

কিশোরের উদ্ভট দক্ষতা

পাকিস্তানি কিশোরের উদ্ভট দক্ষতা (ভিডিও সংযুক্ত)
পাকিস্তানের লাহোরের ১৪ বছর বয়সী এক কিশোর তার ‘কোটর থেকে চোখ বের করার’ উদ্ভট দক্ষতার জন্য ইন্টারনেট সেনসেশনে পরিণত হয়েছেন।
শনিবার এনডিটিভির এক খবরে বলা হয়, আহমেদ আলি নামে ঐ কিশোর অক্ষিকোটর থেকে তার চোখ ১০ মি. মি. পর্যন্ত বের করতে পারে।
আহমেদ আলি বলেন, গত বছর আমার চোখ স্পর্শ করে দেখি তা অক্ষিগোলক থেকে বেরিয়ে এসেছে। প্রথম ভেবেছিলাম চোখ নষ্ট করে ফেলেছি। কিন্তু পরে দেখলাম চোখের কোনো ক্ষতি হয়নি।
পাকিস্তানের সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সাড়া পেয়েছে আহমেদ আলি। এই ব্যতিক্রম প্রতিভার জন্য গিনেস বুকে নাম নিবন্ধন করার পরিকল্পনা করছে এই কিশোর।

No comments:

Post a Comment

Post Top Ad