রাস্তার বেহাল দশা! অবরোধে ছাত্রছাত্রীরা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 9 July 2018

রাস্তার বেহাল দশা! অবরোধে ছাত্রছাত্রীরা



নিজস্ব প্রতিনিধি, ভাঙড় : রাস্তার কোথাও হাঁটু জল আবারও কোথাও নদী ।এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের এক হাঁটু জল পেরিয়ে কাঁদা মেখে স্কুলে যেতে হয়। দীর্ঘদিন ধরে স্হানীয় নেতৃত্ব কে জানিয়ে কোন সুরাহা হয়নি। তার প্রতিবাদে ভাঙড়ে পোলেরহাট হাইস্কুলের ছাত্র ছাত্রীরা এদিন ক্লাস বন্ধ করে রাস্তায় নেমে প্রতিবাদে মুখরিত হয়। মূলত ভাঙড়ের ব্যাস্ততম ৯১ রোড শ্যামনগর রোডে অবরোধ করে ছাত্রছাত্রীরা। পুলিশ প্রশাসন এলেও তাদের কে ঘিরে ধরে চলে বিক্ষোভ।

ছাত্রছাত্রীদের দাবি , ৯১ রোড এবং পোলেরহাট শ্যামনগর রোড দীর্ঘদিন ধরে বেহাল। পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি সহ স্হানীয় তৃণমূল নেতৃত্ব কে জানিয়ে কোন লাভ হয়নি তার শুধুমাত্র প্রতিশ্রুতিই দিয়েছেন। অবিলম্বে রাস্তা সংস্কার করতে হবে তার লিখিত প্রশাসন যতক্ষণ না দেবে ততক্ষণ পর্যন্ত রাস্তা অবরোধ চলবে। প্রায় দুই ঘন্টা ধরে রাস্তা অবরোধ থাকার ফলে যানচলা চল ব্যাহত হয়।

No comments:

Post a Comment

Post Top Ad