যৌন নির্যাতনের শিকার এবার ছাত্ররা। সালানপুরের রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত শিশু নিকেতন স্কুলে গত শনিবার গেট কিপারের বিরুদ্ধে ছাত্রদের যৌন নির্যাতনের অভিযোগ।চাঞ্চল্যকর ঘটনা সামনে আসার পর স্কুল কর্তৃপক্ষ অনির্দিষ্ট কালের জন্যে স্কুল বন্ধ করে দেয় ৷ এর প্রতিবাদে স্কুল পড়ুয়া ছাত্রদের অভিভাবকেরা মঙ্গলবার সকালে স্কুল খোলার দাবিতে সালানপুর সমষ্টি দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হয় ৷ তাদের বক্তব্য , ছাত্রদের ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলছে স্কুল কর্তৃপক্ষ ৷ শেষ পর্যন্ত বিডিও তপন সরকার আগামী এক সপ্তাহের মধ্যে স্কুল - বিষয়ক সমস্যা সমাধানের আশ্বাস দেন ৷ পাশাপাশি সালানপুর অঞ্চলে রেজিস্টারহীন যে সব স্কুলগুলি রয়েছে , সেগুলির শিক্ষা ব্যবস্থার মান ও আনুসঙ্গিক বিষয়গুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা বলেন ৷

No comments:
Post a Comment