সানি ধামাকা! নিজ হাতে ভক্তদের উপহার দেবে সেক্সি সানি লিওন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 16 July 2018

সানি ধামাকা! নিজ হাতে ভক্তদের উপহার দেবে সেক্সি সানি লিওন


ওয়েবদুনিয়ার আকর্ষণ এখন একটাই তা হল ‘করণজিৎ কৌর : দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’। সানি লিওনির বায়োপিকে তৈরি হয়েছে এই ওয়েব সিরিজ৷ যা আজ থেকে অর্থাৎ ১৬ জুলাই থেকেই স্ট্রিমিং হবে৷ যেদিন থেকে এই সানি লিওনির বায়োপিকের ঘোষণা হয়েছে সেদিন থেকেই দর্শকদের কৌতূহল, উন্মাদনা একেবারে আকাশছোঁয়া৷ দেখেত দেখতে স্ট্রিমিংয়ের দিনও চলে এলো৷ প্রতীক্ষার অবসান ঘটার আগেই আরেক চমক নিয়ে হাজির সানি৷

দুদিন আগেই সানির এই ওয়েব সিরিজ বিতর্কের মুখে পড়ে৷ ওয়েব সিরিজের নাম থেকে ‘কৌর’ শব্দটি হটাতে হবে। এমনই দাবিতে সম্প্রতি শ্রীমণি গুরুদ্বার প্রাবন্ধিক কমিটি এই ওয়েব সিরিজের নাম নিয়ে আপত্তি তুলেছে। সংস্থার মুখপাত্র দিলজিৎ সিং বেদি জানিয়েছেন, কৌর খুব সম্মানজনক নাম। শিখ গুরুরা শিখ মহিলাদের এই নাম দেন। একজন মহিলা, যে শিখদের কোনও আচার মানে না, তার ‘কৌর’ নামটি ব্যবহার করারও অনুমতি নেই। এতে শিখদের ভাবাবেগে আঘাত লাগতে পারে। শিখরা সানিকে এই নাম ব্যবহার করার অনুমতি দেবে না। ‘কৌর’ পদবি ব্যবহার করার জন্য সানি লিওনকে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে বলেও জানায় সংস্থা।অভিনেত্রী ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন ভক্তদের উদ্দ্যেশে৷ যেখানে তিনি একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সকলের দিকে৷ ওয়েব সিরিজটির মধ্যে সানির পছন্দের ডায়লগটি তিনি তাঁর ভাষায় বলে সকলকে শোনালেন৷ এবার সেই সংলাপটি সকলকে নিজেদের ভাষায় বলে, একটি ভিডিও বানিয়ে পোস্ট করতে হবে৷ যে ভাষায় আপনি সাধারণত কথা বলেন সেই ভাষায়তেই বলতে হবে সংলাপটি৷ সঙ্গে লিখতে হবে #KarenjitKaurOnZEE5. তাহলেই আপনার সেই ভিডিও পৌঁছে যাবে সানির কাছে৷ আর সানির যার ভিডিওটি পছন্দ হবে, তাকে তিনি উপহার দেবেন৷ এরপর থেকেই সময় নষ্ট না করেই সকলে নেমে পড়েছেন ভিডিও বানাতে৷
দুই মিনিট চব্বিশ সকেন্ডের ট্রেলার দেশ চিনছে এক অন্য মেয়েকে৷ এক সাধারণ মেয়ে, যে নিজের পরিবারের আর্থিক অবস্থার কথা ভেবে চলে আসে অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে৷ কানাডার করনজিৎ কৌর বোহরাকে এবার চেনার পালা সকলের৷ মুক্তি পেল ‘করণজিৎ কৌর : দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওনি’৷ সানি লিওনির জীবনের ওপর তৈরি হয়েছে এই ওয়েব সিরিজ৷ ইতিমধ্যেই ট্রেলারটি নেটদুনিয়ায় সাড়া ফেলে দিয়েছে৷ সানি লিওনিকে পর্নস্টারের রূপে না দেখে এবার করণজিতের রূপে দেখবে দর্শক৷ যাকে স্কুলে অন্যান্য ছাত্র ছাত্রীদের হাতে হেনস্থা হতে হতো৷ এমন অসংখ্য টুকরো টুকরো ঘটনাকে ট্রেলারে তুলে ধরা হয়েছে৷
এছাড়াও বলিউডে পাড়ি দেওয়ার স্বপ্ন নিয়ে অ্যাডাল্ট ইন্ডাস্ট্রি ছেড়েছিলেন তিনি৷ যার জন্য দেশের অধিকাংশ মানুষই সানির ধিক্কারে নেমেছিলেন৷ সানি লিওনি একজন পর্নস্টার ছিলেন৷ আর সেটা ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধে৷ তাঁর মতো মানুষ বলিউডে আসা মানে দেশের অপমান৷ বহু এ লিস্টেড তারকারা তাঁর সঙ্গে কাজ করতে নাকচ করে দিয়েছিলেন৷ টিনসেলে আসার পর প্রথমদিকে সানিকে কোনও ইভেন্টে দেখলে অনেকেই এড়িয়ে যেতেন৷ টেলিভিশনের নানা চ্যানেলে তাঁকে সাক্ষাৎকার করার নামে বরং মৌখিকভাবে হেনস্থাই করা হয়েছে৷ সানি অবশ্য সবরকম মানসিক প্রস্তুতি নিয়েই বলিউডে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন৷
এসব তো জানা গল্প৷ সানির জীবনের এমন অনেক অজানা ঘটনা আছে যা তিনি নিজেও কোথাও প্রকাশ্যে আনেননি৷ তাই এই ওয়েব সিরিজের মাধ্যমেই দর্শকেক নিজের জীবনের অতীতকে তুলে ধরার চেষ্টা করছেন সানি৷ ১৪ বছরের সানির চরিত্রে অভিনয় করেছেন রাইসা সুজানিয়া৷ অন্যদিকে তাঁর স্বামী ড্যানিয়ালের চরিত্রে রয়েছেন একজন সাউথ আফ্রিকান অভিনেতা৷

No comments:

Post a Comment

Post Top Ad