আমার সমস্ত ছবিই নিয়ন্ত্রণ করতে চায় সে: স্বস্তিকা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 23 July 2018

আমার সমস্ত ছবিই নিয়ন্ত্রণ করতে চায় সে: স্বস্তিকা


টলিউডে স্বস্তিকা মুখোপাধ্যায়ের বহু বছর হল। কিন্তু তবু এখনও নতুন নায়িকাদের হেলায় ১০ গোল দিতে পারেন নায়িকা। ভালো অভিনেত্রী, টালিউডের হট অবতার, সাহসী, বোল্ড আবার সুন্দরীও.... সমস্ত বিশেষণই তার জন্য একেবারে পারফেক্ট।
সেই স্বস্তিকার মুখে কিনা এমন কথা? তার ছবি নিয়ন্ত্রণ করার মানুষটি কে? নাহ! যেমনটা স্বাভাবিকভাবে অনুমান করা সহজ, বিষয়টা কিন্তু আদৌ তেমন নয়। কোনও নতুন প্রেমিকের কথা মোটেই বলতে চাননি নায়িকা। এখানে তার এই মন্তব্যের পিছনে রয়েছে এক খুদে কালপ্রিট।
সদ্যই একটি ছবি পোস্ট করেছেন নায়িকা। সেখানে দেখা যাচ্ছে, পুঁচকে এক ডানপিটে জোর করে নায়িকার মুখ চেপে রেখেছে তার ছোট হাতের তালুটা দিয়ে। আর নিজে ক্যামেরার সামনে এগিয়ে এসে পোজ দিয়েছে বেশ হাসতে হাসতে। এই খুদেটি আসলে স্বস্তিকার আত্মীয়ের ছেলে।
ছবি পোস্ট করেই স্বস্তিকা লিখেছেন, প্রতিবারের মতো এবারেও সে আমার সমস্ত ফ্রেম ডমিনেট করার চেষ্টা করছে।

No comments:

Post a Comment

Post Top Ad