‘স্বস্তিকা রেডি ফর ওয়ান নাইট স্ট্যান্ড’ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 9 July 2018

‘স্বস্তিকা রেডি ফর ওয়ান নাইট স্ট্যান্ড’


টলিউডের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। খোলামেলা ও ব্যতিক্রমী চরিত্রে অভিনয়ের কারণে তিনি দর্শকদের কাছে বিশেষভাবে পরিচিত। এই অভিনেত্রী কখনো নিজের নাম গুগলে সার্চ করে দেখেছেন কি না, তা জানতে তার মুখোমুখি হয়েছিলেন কলকাতার প্রভাবশালী একটি দৈনিকের প্রতিবেদক। সে সময় ওই প্রতিবেদকের কাছে প্রাসঙ্গিক বহু বিষয় নিয়ে কথা বলেন স্বস্তিকা।
টালিপাড়ার এই অভিনেত্রী প্রতিবেদককে বলেন, ‘নিজের সম্পর্কে গুগলে সার্চ করে দেখাকে আমার কাছে অদ্ভুত মনে হয়। আমি তো আগে কখনো করিনি। করে দেখা যাক, লোকে কী নিয়ে আগ্রহী।’
প্রতিবেদকের কথা অনুযায়ী, স্বস্তিকা লিখে নিজেই গুগলে সার্চ দেন অভিনেত্রী। সে সময় তিনি দেখেন, তার নামের পাশে ‘হট সিন’, ‘হট অ্যান্ড সেক্সি’, ‘সেনসেশনাল সিনস’ শব্দগুলো সাজেস্ট করছে।

উল্লেখিত শব্দগুচ্ছ দেখে স্বস্তিকা বলেন, ‘এত ভালো কাজ করলাম, সেগুলো নিয়ে কারো মাথাব্যথা নেই। এসব নিয়ে যে লোকে কিউরিয়াস, আমি শুনতে পাই। আর ওয়েট (ওজন) নিয়ে এত কিউরিওসিটি (আগ্রহ) কেন? ওয়েট তো ফ্ল্যাকচুয়েট (উঠানামা) করতেই পারে!’
সার্চের সময় স্বস্তিকা একটি বাক্য দেখে চমকে যান। সেটি ছিল, ‘স্বস্তিকা রেডি ফর ওয়ান নাইট স্ট্যান্ড’ (স্বস্তিকা এক রাত সঙ্গ দিতে রাজি)। সে সময় তিনি বিরক্ত হয়ে বলেন, ‘এগুলো কারা বানায়? এটা আমি নই।’
২০০৩ সালে উর্মী চক্রবর্তী পরিচালিত ‘হেমন্তের পাখি’ ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন স্বস্তিকা।
সূত্র: আনন্দবাজার

No comments:

Post a Comment

Post Top Ad