শিক্ষকের শিক্ষা: মোবাইল চুরির অপবাদে ছাত্রী, মাকে মারধর!! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 19 July 2018

শিক্ষকের শিক্ষা: মোবাইল চুরির অপবাদে ছাত্রী, মাকে মারধর!!


মোবাইল চুরির অপবাদে ছাত্রী ও তার মাকে মারধোর করার অভিযোগ উঠলো নাচের শিক্ষক ও তার পরিবারের বিরুদ্ধে । এই ঘটনায় নাচের শিক্ষক আলোক ঘোষ দোস্তিদার ও তার চার ঘনিষ্ঠ আত্মীয় বিরুদ্ধে সিউরি থানায় অভিযোগ করেছেন ওই ছাত্রীর পরিবার । অভিযোগের ভিত্তিতে সিউরি থানার পুলিশ তদন্ত শুরু করেছে । গত কাল সন্ধায় সিউরি বড়বাগান বাড়ীর কিছুটা দূরে নাচ শিখতে যায় ওই নাবালিকা ছাত্রী । নাচ শিখে বাড়ী ফিরলে তার পিছন পিছন নাচের শিক্ষক ও তার ঘনিষ্ঠ চার জন ওই বাড়িতে আসে । তার ব্যাগ থেকে একটি মোবাইল পাওয়া গিয়েছে ।

 এর পরেই ওই নাবালিকা ছাত্রীকে মারধর করে বলে অভিযোগ ।  ওই ছাত্রী শরীরে আঘাতের চিহ্ন দেখা যায় । নাচের শিক্ষক ও তার লোকজন বাড়ী ছেড়ে যাওয়ার আগে তাকে হুমকি দেয় কাউকে না বলার জন্য । ঘটনার পর ওই নাবালীকার মা বাড়ী ফিরে সমস্ত বিষয় শুনে ওই শিক্ষকের বাড়ী যায় । সেই সময় মাকেও মারধর করে বলে অভিযোগ । যদিও মারধর এর ঘটনা অস্বীকার করেছে গৌতম বাবুর পরিবার । সমস্ত ঘটনা জানিয়ে আজ সকালে  সিউরি থানায় অভিযোগ দায়ের করেন ছাত্রীর মা । যদিও মোবাইল চুরির বিষয় অস্বীকার করেছে । ছাত্রীর দাবি কেউ হয়তো মোবইলটা তার ব্যাগে ভোরে দিয়েছে ।

No comments:

Post a Comment

Post Top Ad