১৪ বছরের ছাত্র ২২ বছরের শিক্ষিকার সঙ্গে পালাল! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 30 July 2018

১৪ বছরের ছাত্র ২২ বছরের শিক্ষিকার সঙ্গে পালাল!

১৪ বছরের ছাত্র ২২ বছরের শিক্ষিকার সঙ্গে পালাল। প্রেম না প্রতিশোধ?
প্রতীকী ছবি
বেরিলি, ০৬ ডিসেম্বর- পাত্রী স্কুল মালিকের মেয়ে। পাত্র স্কুলেরই ছাত্র । সেই মেয়েকে নিয়ে ১ ডিসেম্বর রাতে ছাত্র চম্পট দিল। যাওয়ার আগে বাড়ি থেকে চুরি করে নিয়ে গেল ৮০০০ টাকা আর কিছু গয়নাগাটি।
উত্তরপ্রদেশের বেরিলির এই ছাত্র ও শিক্ষিকার প্রেম নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ তুঙ্গে। কে কাকে ভুলিয়ে নিয়ে পালাল? ছেলের পরিবারের দাবি, এর জন্য শিক্ষিকাই দায়ী। তাদের ছেলের পালিয়ে যাওয়ার মতো বয়সই নয়। সে সাহসই নেই। শিক্ষিকাই  লোভ দেখিয়ে নিয়ে গিয়েছে তাকে। সে মর্মে পুলিশে অভিযোগও দায়ের করে কিশোরের পরিবার।
অন্য দিকে, শিক্ষিকার বাবার দাবি, ছাত্রের পরিবার প্রতিশোধ নিতেই এই কাণ্ড ঘটিয়েছে। কিছুদিন আগেই ছেলেটির পরিচিত একজনকে স্কুলের চাকরি থেকে বরখাস্ত করা হয়। তার প্রতিশোধ নিতেই ছাত্রের পরিবার এই চক্রান্ত করেছে। তারা সরাসরি ছাত্রের বাবার নামে এফআইআর করেছে।
পুলিশের অবশ্য অনুমান, এটি প্রণয়ঘটিত ব্যাপার। দুই পরিবারের এই ঝামেলা থেকে নিজেদের সম্পর্ককে বাঁচাতেই পালিয়েছে অসমবয়সী ছাত্র ও শিক্ষিকা।

No comments:

Post a Comment

Post Top Ad