সুন্দরীর জিভের দাম ৮ কোটি টাকা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 29 July 2018

সুন্দরীর জিভের দাম ৮ কোটি টাকা!

সুন্দরীর জিভের দাম ৮ কোটি টাকা!
বিখ্যাত চকোলেট নির্মাতা সংস্থা ক্যাডবেরি তাদের সংস্থার চকোলেট সায়েন্টিস্ট হেইলি কার্টিসের জিভের ১ মিলিয়ন পাউন্ডের বিমা করিয়েছে। সেই বিমার অর্থ টাকার হিসেবে প্রায় ৮ কোটি।
আসলে হেইলির টেস্ট বাডসের বিমা করিয়েছে সংস্থা। একটি বিখ্যাত বিমা সংস্থার থেকে এই বিমা করানো হয়েছে। বোর্নভিলে ক্যাডবেরির সদর দফতরে যে তিনশ জনের ইনোভেশন টিম রয়েছে, ওই তরুণী বিজ্ঞানী তারই অংশ।
ক্যাডবেরি বাজারে যে নতুন চকোলেট নিয়ে আসে, তার মধ্যে কী কী উপাদান কোন অনুপাতে থাকবে এবং ফাইনাল টেস্ট বা স্বাদ কেমন হবে, তা ঠিক করার দায়িত্ব থাকে ওই ইনোভেশন টিমের ওপরে।

যেহেতু হেইলি সেসব নতুন চকোলেটের স্বাদ পরীক্ষা করে দেখেন, তাই তার জিভের টেস্ট বাডের বিমা করিয়ে রাখল ক্যাডবেরি। টাকার অংকে যে বিমার পরিমাণ ৮ কোটি ১৫ লাখ ৩৭ হাজার টাকার কিছু বেশি।
এই বিমার শর্ত অনুযায়ী, নিজের জিভের টেস্ট বাডের কোনো ক্ষতি হয়, এমন কোনো কাজ ওই বিজ্ঞানী করতে পারবেন না।
হেইলি নিজে বলেছেন, চকোলেট তৈরির পুরো পদ্ধতিই অত্যন্ত বিজ্ঞানসম্মত। নিজের জিভের বিমা হয়ে যাওয়ার পরে আগামী দিনে আমি আর নতুন স্বাদের চকোলেট সৃষ্টির ওপরে মনোনিবেশ করতে পারব।
বিমা কর্তারা বলছেন, বিখ্যাত ফুটবলারদের কাছে তাদের পা যতটা দামি, ক্যাডবেরি সংস্থার কাছে টেস্ট বাড ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। আর বিমার মূল্য থেকেই বোঝা যায়, নিজের সহকর্মীদের সঙ্গে মিলে নতুন স্বাদ সৃষ্টি করতে হেইলি কতটা ভালো কাজ করছেন।

No comments:

Post a Comment

Post Top Ad