ট্রাফিক গার্ড জ্যাকি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 July 2018

ট্রাফিক গার্ড জ্যাকি!

অনেক তারকারাই নিজেদের ছোটখাটো কাজগুলো নিজেরা করতে পছন্দ করেন। তাই বলে একেবারে রাস্তার ট্রাফিক জ্যাম নিরসনে ট্রাফিক পুলিশের ভূমিকায় রাস্তায় নেমে যাবেন! এমন ঘটনা সাধারণত দেখা যায় না। এবার সেই কাজটি করলেন বলিউড তারকা জ্যাকি শ্রফ।

ভিডিওটিতে দেখা যায় লখনৌয়ের একটি রাস্তায় নিজের গাড়ি থেকে নেমে জ্যাম সরানোর কাজ করছেন জ্যাকি। তার এই কর্মকাণ্ডের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। কয়েক ঘণ্টার মধ্যেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। অনেকেই সেটি শেয়ার করেছেন।কোনো সিনেমার শুটিং নয়। সোমবার নিজেই টুইটারে একটি ভিডিও শেয়ার করেন জ্যাকি। ক্যাপশনে লেখেন, ‘লখনৌ ট্রাফিক কন্ট্রোল’।
‘বাহুবলী’ খ্যাত তারকা প্রভাসের নতুন ছবি ‘সাহো’-তে দেখা যাবে এই অভিনেতাকে।

No comments:

Post a Comment

Post Top Ad