আম্পায়ারের থেকে বল চেয়ে নিলেন ধোনি! কেন? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 19 July 2018

আম্পায়ারের থেকে বল চেয়ে নিলেন ধোনি! কেন?

কেন হঠাত্‍‌ আম্পায়ারের থেকে ম্যাচ বল চেয়ে নিলেন মহেন্দ্র সিং ধোনি? দুনিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছে মাহীর অবসর জল্পনা ৷ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কিছু সংবাদমাধ্যম তো ধোনির অবসরের সময়ও প্রায় ঘোষণা করে দিয়েছে ৷ এ হেন জল্পনায় সত্যি-মিথ্যে পরিষ্কার করলেন টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী ৷
ধোনির অবসর নিয়ে যাবতীয় জল্পনাকে উড়িয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রবি শাস্ত্রী বললেন, 'দিস ইজ রাবিশ৷ এমএস কোথাও যাচ্ছেন না৷' তা হলে বল নেওয়ার কারণ? টিম ইন্ডিয়ার কোচ জানালেন, ওই বলটি ভারতের বোলিং কোচ ভরত অরুণকে দেখাতেই আম্পায়ারের থেকে বলটি চেয়ে নেন ধোনি৷
রবির কথায়, 'ওই আবহাওয়ায় ৪৫ ওভার বোলিংয়ের পর বলের কী রকম কন্ডিশন, সেটি ভরত অরুণকে দেখাতেই বলটি চেয়ে নেন এমএস ৷ অবসরের জল্পনা একেবারেই ভিত্তিহীন ৷'
২০১৪ সালে আন্তর্তাজিক টেস্ট থেকে অবসর নিয়েছেন ধোনি ৷ ভারতীয় দলের সবচেয়ে সফল অধিনায়কদের অন্যতম ধোনি ৷ কপিল দেবের পর মাহীর নেতৃত্বেই ভারত ২০১১ সালে বিশ্বকাপ জেতে ৷

No comments:

Post a Comment

Post Top Ad