অসামাজিক কাজে নারাজ! গুলি ভাইপোকে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 July 2018

অসামাজিক কাজে নারাজ! গুলি ভাইপোকে



অর্ক রায়,মালদা: দুষ্কৃতীদের দলে যোগ দিয়ে খুন, ছিনতাই করতে রাজি না হওয়ায় রাজি না হওয়ায় ভাইপোকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল কাকার বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় ভাইপোর চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযুক্ত পলাতক।  ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মালদা জেলার কালিয়াচক থানার সুজাপুর যোগী মোড় এলাকায়। অভিযুক্ত কাকার বিরুদ্ধে অভিযোগ দায়ের কালিয়াচক থানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে আক্রান্ত ভাইপোর নাম মুরসেলিম সেখ(১৯)। অভিযুক্ত কাকা আসামুল সেখ। জানা গিয়েছে, বিহারের বারসই এলাকায় কাপড়ের ফেরীর কাজ করেন। মুরসেলিম মঙ্গলবার রাতে সেখানে যাওয়ার আগে কাপড়ের বান্ডিল গুছিয়ে চায়ের দোকানে আড্ডা মারছিলেন।

সেই সময় তার কাকা আসামুলের সাথে বচসা বাধে।  বচসার জেরে অভিযুক্ত কাকা মুরসেলিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি বিধে যায় তার পেটে। রাতেই আশঙ্কাজনক অবস্থায় মুরসেলিমকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। পরিবারের লোকের অভিযোগ, আসামুল সেখ এক জন দুষ্কৃতী।  তার বিরুদ্ধে এর আগে বেশ কয়েকটি খুন এবং ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। সে জোর করে তার মুরসেলিমকে দলে ঢোকানোর জন্য চাপ দেয়। এই ঘটনায় রাজি না হওয়ায় তাকে গুলি করে খুনের চেষ্টা করে আসামুল সেখ। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে কালিয়াচক থানায়।

No comments:

Post a Comment

Post Top Ad