মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি ফেল! পুলিশের দ্বারস্থ জঙ্গিরা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 July 2018

মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি ফেল! পুলিশের দ্বারস্থ জঙ্গিরা



অর্ক রায়, মালদা : কর্মসংস্থানের দাবিতে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন মূল স্রোতে ফিরে আসা কেএলও সংগঠনের সদস্যরা।  বুধবার সকাল এগারোটা নাগাদ, হবিবপুর, বামন গোলা থেকে প্রায়১৫ জন কর্মসংস্থানের দাবি জানান জেলা পুলিশ সুপারের কাছে।  তাদের অভিযোগ, জলপাইগুড়ি, ধুপগুড়ি,আলিপুরদুয়ারে মূল স্রোতে ফিরে আসা কেএলও সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। মালদার ক্ষেত্রে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কর্মসংস্থানের দাবিতে তারা একটি দাবি পত্র তুলে দেন ডিএসপির হাতে। এক সময় অস্ত্র তুলে নেওয়া কেএলও জঙ্গিদের মূল স্রোতে ফিরে আসার আহবান জানানো হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে।

সেই মতো রাজ্যের বিভিন্ন প্রান্তে অস্ত্র ছেড়ে এল জঙ্গিরা মূল স্রোতে ফিরে আসে। যদিও তাদের আক্ষেপ রাজ্য সরকার যে কথা দিয়েছিলেন তা বাস্তবায়িত হয়নি। মূল স্রোতে ফিরে আসা কেএলও জঙ্গি সংগঠনের সদস্য ধনঞ্জয় রায় জানিয়েছেন ২০১৩-১৪ সালে তারা অস্ত্র ছেড়ে মূল স্রোতে ফিরে এসেছেন। হবিবপুর,বামনগোলা এলাকায় যে সমস্ত যুবক মূল স্রোতে ফিরে এসেছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়নি। অন্যান্য জেলায় মূল স্রোতে ফিরে আসা কেএলও জঙ্গি সংগঠনের সদস্যদের চাকুরির ব্যবস্থা করেছে রাজ্য সরকার। কোন পথে গেলে তারা কর্মসংস্থান পাবে, এই দাবি জানালেন তারা।  কর্মসংস্থানের দাবিতে বুধবার তারা মালদা জেলা পুলিশ সুপারের ভারত দ্বারস্থ হন।

No comments:

Post a Comment

Post Top Ad