গ্রেফতার মাদক চক্রের পান্ডা ! উদ্ধার মাদক,ক্রেডিট কার্ড - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 July 2018

গ্রেফতার মাদক চক্রের পান্ডা ! উদ্ধার মাদক,ক্রেডিট কার্ড


অর্ক রায়,মালদাঃ অন্তর্দেশীয় মাদক চক্রের পান্ডা গ্রেফতার মালদার কালিয়াচকে।গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে জেলার Narcotics Control Bureau এর হাতে গ্রেপ্তার আন্তর্দেশীয় মাদক চক্রের পান্ডা কালু। মালদা কালিয়াচক থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে একে এর কাছ থেকে ৪ হাজার ৯৭১ টি নিষিদ্ধ ড্রাগ , যেখানে প্রায় ৯. ৯৪২ লিটার নিষিদ্ধ মাদক ছিল। এর বাজার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। এছাড়াও তিনটি ক্রেডিট কার্ড , টাকা-পয়সা ছাড়াও বেশ কিছু কাগজপত্র উদ্ধার হয়েছে।

গোয়েন্দা দপ্তরের প্রাথমিক ধারণা অন্তর্দেশীয় মাদক চক্রের পান্ডা হিসেবেই কাজ করতো এই কালু ‌বাড়ি মালদা কালিয়াচক থানার হারু চকে। স্থানীয় এক তৃণমূল নেতার ঘনিষ্ঠ বলেই পরিচিত এই কালু। দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকায় ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, এমনকি সারা ভারতেও মাদক সাপ্লাইয়ের কাজ করছিল এই কালু, বলে গোয়েন্দাদের প্রাথমিক ধারণা দীর্ঘদিন ধরেই ওয়ান্টেড ছিলেন এই মাদক কারবারি। অবশেষে Narcotics department জালে এই আন্তর্দেশীয় মাদক চক্রের পান্ডা।ধৃতকে আজ মালদা কোর্টে তুলে রিমান্ডের আবেদন জানাবে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad