ক্যান্সার রোগ সেরে যায়, কিন্ত লোভ নয়। লোভ এমনই এক রোগ যা ঢুকলে তা সারানোর ওষুধ কারোর কাছে নেই। ইতিমধ্যে লোভ ঢুকে গেছে তৃণমূল কংগ্রেস দলের মধ্যে যা ঠিক করার উপায় কারোর কাছে নেই।উত্তর ২৪ পরগনার বনগাঁয় এক জনসভাতে গিয়ে ঠিক এমন কথাই বললেন বিজেপি রাজ্য নেতা জয় বন্দ্যোপাধ্যায়। রবিবার ছুটির দিনে বনগাঁবাসীদের উদ্দেশ্যে জয় বলেন, শনিবার মেদিনীপুরে বিজেপির জন্য পাল্টা জনসভার আয়োজন করেছিল শাসকদল, সেই জনসভায় মুখ্য পদে ছিলেন খোকাবাবু ওরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
জয় খানিকটা ঠাট্টার বশে খোকাবাবু ও পিসিকে নিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী, খোকাবাবু অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলে দূরবীন দিয়েও পশ্চিমবঙ্গে আর টাকা পয়সা দেখা যাবে না। সব টাকা তাদের পকেটে দেখা যাবে। পাশাপাশি জয় তৃণমূল দল ভেজাল দল বলে কটাক্ষ করেন। তিনি বলেন, বিজেপি দলে কোনও ভেজাল নেতা নেত্রী নেই। এদিন জয় আরও বলেন, দলিত তপশীলি জাতি হল হিন্দুর শ্রেষ্ঠ জাতি। ভারতবর্ষে তাদের উন্নত করার জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এত কিছু করছেন। তাদের উন্নয়নই মূলমন্ত্র বিজেপির।

No comments:
Post a Comment