দেব যখন মাইকেল জ্যাকসন! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 23 July 2018

দেব যখন মাইকেল জ্যাকসন!

টলি নায়ক দেবের আগামী ছবি ‘হইচই আনলিমিটেড’র নতুন আপডেট আবারও ছড়িয়ে গিয়েছে ট্যুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুকে৷ প্রতিবারই কিছু কিছু চমক থাকেই৷ এবারেও তার ব্যতিক্রম হয়নি৷ নাচের রিহার্সালের কিছু ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে৷

এছাডা়ও একটি ডান্সারদের বড়ো একটি টিমের সঙ্গেও ছবি আপলোড করেছেন৷ এমনকি ছবির নায়িকা কৌশানিও একটি ছবি ট্যইটারে দিয়েছেন৷ ফ্যানেরা এও অনুমান করে ফেলেছেন, ছবিতে দেব-কৌশানির একটা পেপি নম্বর আছে৷ সেই ট্র্যাকের জন্যই এতো তোড়জোড়, রিহারসাল৷ ছবির একাংশের শ্যুটিং শেষ৷ছবিগুলিতে রিহার্সালের কয়েকটি ছবির সঙ্গে রয়েছে দেবের নয়া অবতার৷ ‘মাইকেল জ্যকসন’ পোজে দাঁড়িয়ে রয়েছেন দেব৷ ভক্তদের অনুমান কেবল পোজ দেওয়ার জন্য দাঁড়াননি দেব৷ ‘হইচই আনলিমিটেড’র একটি গানে এমন স্টাইলে নাচ করবেন অভিনেতা৷ তিনি যে নাচের ব্যাপারে বেশ পারদর্শী তা নিয়ে কোনও সন্দেহ নেই৷ তবে এবার আইকনিক মাইকেল জ্যাকসনের স্টাইলে নাচ করতে চলেছেন তিনি৷ সেই পোজে ছবি দিয়ে রীতিমত উৎসাহ তৈরি করেছেন৷
উজবেকিস্তানে জমিয়ে চলেছিল শ্যুটিং৷ ছবির শ্যুটিং ছাড়াও জায়গাটিও বেশ ভালই এক্সপ্লোর করে ফেলেছেন ফিল্মের কলাকুশলিরা৷
চলতি বছর পুজোয় ১২ অক্টোবর মুক্তি পেতে চলেছে এই কমেডি ছবি৷ চিত্রনাট্য অনুযায়ী এই ছবিতে এক বড় শিল্পপতির ঘরজামাই উত্তীয় (দেব)৷ তাঁর স্ত্রী (কৌশানি) সমসময় পুজোপাঠ নিয়ে ব্যস্ত থাকেন৷ যা উত্তীয়র জীবনের সব থেকে বড় সমস্যা৷যেমন প্রোমোটার বিজনের (খরাজ) জীবন তাঁর দুই স্ত্রীকে নিয়ে সমস্যায় জর্জরিত৷ আসলে বিজনের দুই বউ৷ কনীনিকা বন্দোপাধ্যায় ও মানসী সিনহা৷ অথচ কেউ কারও কথা জানে না! তাই সারাক্ষণ বিজনের একটি ভয় কাজ করে, পাছে তাঁর এক বউ অন্য বউয়ের অস্তিতের কথা টের পেরে যায়৷
এদিকে অবিবাহিত হয়েও রিটায়ার্ড ফ্লাইট লেফটেন্যান্ট অনিমেষ চাকলাদারের (শাশ্বত) জীবনে শান্তি নেই৷ কারণ সুদীপ্ত চক্রবর্তী৷ সে এছবির গুন্ডা৷ ইনি প্রায়ই অনিমেষকে হুমকি দেয় বাড়িটা তার নামে লিখে দেওয়ার জন্য৷ অন্যদিকে বউয়ের জন্য মনে শান্তি নেই গ্যারাজ মেকানিক আজমল খানের (অর্ণ)৷
কারণ অভিনত্রী হতে চাওয়া তার বউ (রোজা পারমিতা) মনে করে, এই কালিঝুলি মাখা মানুষটি তার বর হওয়ার যোগ্য নয়৷সুতরাং কারও মনেই শান্তি নেই৷ তাই শান্তির খোঁজে তারা সবাই উজবেকিস্তানে ঘুরতে যায়৷ সেখানে গিয়ে তাদের একে-অপরের সঙ্গে আলাপ হয়৷ এই সরফে তাদের গাইড ললিতা ঝুরঝুরোস্কির (পূজা বন্দ্যোপাধ্যায়)৷ বিদেশে ঘুরতে গিয়ে ঘটনাচক্রে তৈরি হয় এমন সমস্যা, যা রীতিমতো হইচই বাধিয়ে দেয় তাদের জীবনে৷ সেটা কী? উত্তর মিলবে ছবির পর্দায়৷
পুরোপুরি মজার ছবি ‘হইচই অ্যানলিমিটেড’৷ তবে জানা গিয়েছে, কমেডির মধ্যেও এই ছবিতে রয়েছে প্লেন হাইজ্যাক ও তাকে ছাড়িয়ে নিয়ে আসার মতো সিরিয়াস বিষয়বস্তুও৷ দেবের প্রযোজক সংস্থার তরফ থেকে, এবার পুজোর অ্যাকশন, রোম্যান্স, কমেডিতে ‘হইচই’ ফেলে দেবে বাঙালির বিনোদনের বক্স৷ সেই প্রতিশ্রুতি নিয়েই পুজোয় মুক্তি পাবে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের ‘হইচই আনলিমিটেড’৷

No comments:

Post a Comment

Post Top Ad