কে মা, কে মেয়ে! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 July 2018

কে মা, কে মেয়ে!

কে মা, কে মেয়ে! বিভ্রান্ত সোশ্যাল মিডিয়া, আপনি চিনতে পারেন কি
হট্টগোলের কেন্দ্রে একটাই কথা— কে মা আর কে মেয়ে, তা এই ছবি দেখে বোঝার কোনও উপায় নেই।
ইনস্টাগ্রাম আর স্ন্যাপচ্যাটের দৌলতে কিয়েনা বুকার নেটস্যভি দুনিয়ায় পরিচিত নাম, থুড়ি পরিচিত মুখ। তাঁর ইনস্টগ্রাম হ্যান্ডলেই উল্লিখিত রয়েছে তিনি তিন সন্তানের মা। সম্প্রতি তাঁর ও তাঁর দুই কিশোরী মেয়ের একটি ছবি নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। হট্টগোলের কেন্দ্রে একটাই কথা— কে মা আর কে মেয়ে, তা এই ছবি দেখে বোঝার কোনও উপায় নেই।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘চেঞ্জপোস্ট’-এর প্রতিবেদন মোতাবেক, কিয়েনার বয়স এখন ৪০। বড় দুই মেয়ে হাইস্কুলের ছাত্রী। মেয়েদের সঙ্গে তাঁর এই ছবিতে তাঁকে এতটাই তরুণী দেখাচ্ছে যে, দর্শকের বিভ্রান্তি অনিবার্য। তাঁর মেয়ে কে’লিয়েনা এবং কোলিয়েয়া-র বয়স এই মুহূর্তে যথাক্রমে ১৮ এবং ১৬। যৌবনের চৌকাঠ পেরনোর বয়সি মা কী করে এই সদ্যতরুণীদের সমকক্ষতা অর্জন করেছেন, তাই নিয়ে মাথার ঘাম পায়ে ফেলছেন সোশ্যাল মিডিয়ার মানুষ।

কিয়েনা
প্রশ্ন উঠছে, কিয়েনা কি চিরযৌবনের কোনও রহস্য হাতে পেয়েছেন? নাকি এই ছবি ফোটোশপের কারসাজি? অনেকেই কিয়েনার বয়স নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। কিন্তু এর জবাবও কিয়েনা দিয়েছেন ইনস্টাগ্রামে আর একটি ফোটো আপলাড করে। এই ছবিটি যে বেশ কয়েক বছর আগেকার, তা বলে দিতে হয় না। আর এই ছবিতে মা ও মেয়েদের বয়সের ফারাকটা রীতিমতো স্পষ্ট।

কিয়েনা ও তাঁর কন্যারা, সেদিন আর এদিনের ছবি।
প্রসঙ্গত, কিয়েনা এক জনপ্রিয় ইউটিউব চ্যানেল চালান। তাঁর ভিডিওগুলির বিষয় তাঁর নিজের চুল। সুকেশিনী কিয়েনা বিভিন্ন হেয়ারস্টাইলের ভিডিও উপস্থাপন করেন তাঁর চ্যানেলে। বয়স থমকে যাওয়ার এই রহস্য ফাঁস করতে চান না কিয়েনা। অসম্ভব ধর্মপ্রাণ এই মহিলা ঈশ্বরের হাতেই ছেড়ে দেন যাবতীয় প্রশ্নের উত্তর।
সূত্র: এবেলা

No comments:

Post a Comment

Post Top Ad