হাত-পা বেঁধে যুবককে যৌন নির্যাতন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 18 July 2018

হাত-পা বেঁধে যুবককে যৌন নির্যাতন


যুক্তরাষ্ট্রের সিয়াটেলে বাড়িতে ঢুকে এক যুবককে হাত-পা বেঁধে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে।

ওই যুবক আরও জানান, তার তলপেটের নিচে তিনি ব্যথা অনুভব করছিলেন। তবুও কোনোভাবে হাতের বাঁধন খুলে নারীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। সঙ্গে সঙ্গেই ঘর থেকে বেরিয়ে থানায় পৌঁছে যান তিনি। পুলিশের কাছে অভিযোগ জানানোর পর ওই নারীকে আটক করা হয়।যৌন নির্যাতনের শিকার ২৬ বছর বয়সী ওই যুবকের ভাষ্যমতে, পার্টি থেকে বাসায় ফিরে তিনি কিছুটা ক্লান্ত ছিলেন, তাই দ্রুত ঘুমিয়ে পড়েন। সেই সুযোগে এক নারী তার বাসায় অনুমতি না নিয়েই প্রবেশ করেন। ঘুম ভাঙলে তিনি দেখেন, হাত-পা বেঁধে তার ওপর চড়াও হয়েছেন ওই নারী।
পুলিশকে ওই যুবক জানান, ব্যক্তিগতভাবে তিনি ওই নারীকে চেনেন না। তবে ওই মহিলা তার প্রতিবেশীর পরিচিত। পরে ওই নারীর বিরুদ্ধে চুরি ও ডাকাতির অভিযোগ এনে মামলা করেন তিনি। একই সঙ্গে নিজের মেডিকেল টেস্টও করাতে চান।
পুলিশ জানিয়েছে, ওই যুবকের অনুরোধের পর তার মেডিকেল টেস্ট করানো হয়। পরে তার শরীর থেকে যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে। তবে ওই নারী কখন, কীভাবে যুবকের বাড়িতে ঢুকলেন-তা এখনও জানা যায়নি।
তবে পুলিশের জিজ্ঞাসাবাদে ওই নারী জানিয়েছেন, তিনি এই ঘটনা সম্পর্কে কিছু জানেন না।

No comments:

Post a Comment

Post Top Ad