এক বোতল বাতাসের দাম ৮৬০ ডলার! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 31 August 2018

এক বোতল বাতাসের দাম ৮৬০ ডলার!




বায়ুদূষণের যুগে চীনে বোতলজাত বিশুদ্ধ বাতাস বিক্রির কথা শোনা গেছে আগেই। কিন্তু এবার বিদেশ থেকে বাতাস আমদানি করে তা চীনে নাকি বিক্রি হচ্ছে চড়া দামে।

এখন ফ্রান্স থেকে আমদানি করা এক বোতল বাতাস চীনে বিক্রি হচ্ছে ৮৬০ ডলারে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৬৬ হাজার টাকা।

জানা যায়, এর আগে চীনের ঝিজিয়াং প্রদেশের লিনান কাউন্টিতে ভ্রাম্যমাণ গাড়িতে করেই বিক্রি শুরু হয়েছিল বোতলজাত বাতাস। সেখানে বোতলে ভর্তি ছিল দেশটির ফানজিং ও তিয়ানমু পর্বতের নৈসর্গিক পরিবেশ থেকে সংগ্রহ করা বাতাস। কিন্তু কিছুদিন আগে বেইজিংয়ের লিয়াঙ কিগাংয়ের মাথায় খেলে যায় নতুন ব্যবসার ফন্দি। তিনি ঘোষণা দেন ফ্রান্সের দক্ষিণাঞ্চলের কিছু নৈসর্গিক পরিবেশ থেকে তিনি বাতাস আমদানি করে তা বিক্রি করবেন। যেমন ভাবনা তেমন কাজ। ফ্রান্স থেকে আমদানিকৃত বিশুদ্ধ বাতাস বিক্রির বিজ্ঞাপন ছাড়লেন তিনি ইন্টারনেটে। আর তাতেই অনলাইন নিলামে দাম চড়ে গেল ৮৬০ ডলার।

লিয়াঙ তার বাতাসের ব্যবসার প্রসারে বেশ ভালো বিজ্ঞাপনী উপায়ও গ্রহণ করেছেন। বাতাসের বিজ্ঞাপনে তিনি তুলে ধরেছেন চীনের বায়ুদূষণের চিত্রকে। যা দেশটির বিপুল পরিমাণ জনসংখ্যাকে দিন দিন অসুস্থ করে তুলছে। তাই ফ্রান্স থেকে আমদানি করা এই বিশুদ্ধ বাতাসে শ্বাস নিতে সবাইকে উদ্বুদ্ধ করেছেন।

No comments:

Post a Comment

Post Top Ad