বাংলার মানুষ, বিশেষ করে শিক্ষিত মানুষ, ইতিমধ্যে শিখে নিয়েছেন ট্রান্সজেন্ডার কাকে বলে। সোমনাথ যখন মানবী হয়েছেন, তাঁকে কেউ আর সোমনাথদা বলে ডাকেন না, ডাকেন মানবীদি বলে। ঠিক যেমন ব্র্যাডলি ম্যানিংকে আমরা চেলসি ম্যানিং বলি, হি বলি না আর, শি বলি। দুঃখ এই, ঋতুপর্ণ ঘোষ, সুপরিচিত ট্রান্সজেন্ডার, ভেতরে ভেতরে তো মেয়ে ছিলেনই, এত চেষ্টা করেছেন বাইরেও মেয়ে হতে, সমাজের নানা কটূক্তি শুনেও মেয়ের মতো সেজেছেন, মেয়েদের পোশাক পরেছেন, এমন কী সেক্স চেঞ্জ করার জন্য হরমোন নিয়েছেন, সার্জারিও সম্ভবত করেছেন, তারপরও মানুষ, এমন কী কাছের লোকগুলোও, তাঁকে ঋতুদা বলে ডেকেছেন। হি বলেছেন, শি বলেননি। তাঁর স্বপ্ন ছিল সবার ঋতুদি হওয়ার। স্বপ্ন পূরণ হয়নি তাঁর।
(লেখকের ফেসবুক স্ট্যাটাস)আজ তাঁর জন্মদিনে আমি তাঁকে ঋতুদি বলে ডাকছি। তুমি নেই ঋতুদি, কিন্তু তুমি আছো, আমাদের হৃদয়ে আছো।
No comments:
Post a Comment