টাক মাথার মানুষদের জন্য মূল্যছাড়! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 31 August 2018

টাক মাথার মানুষদের জন্য মূল্যছাড়!




টাক মাথা নিয়ে যাদের চিন্তার শেষ নেই, তাদের জন্য সুখবর নিয়ে এসেছে জাপানের রাজধানী টোকিওর নতুন একটি রেঁস্তোরা। রেঁস্তোরাটি টাক মাথাকে সুন্দর বলে প্রচার চালিয়ে সেখানে টাক মাথার খদ্দেরদের স্বাগত জানানোর জন্য মূল্য ছাড়ের ব্যবস্থা করেছে। এ সুযোগ শুধুমাত্র টাক মাথার মানুষদের জন্য।
জাপানি ভাষায় ওই রেঁস্তোরার নাম ওটাসিউক। ওই রেঁস্তোরায় আসা খদ্দেরদের তাদের টাক মাথাকে না লুকিয়ে বরং তা আনন্দের সঙ্গে গ্রহণ করার জন্য উৎসাহ দেওয়া হয়। অনুপ্রাণিত করা হয় গৌরবের সঙ্গে তা প্রদর্শন করতেও।
হেলপিং হ্যান্ডস রেঁস্তোরায় টাক মাথার একজন ক্রেতা জাপানি মুদ্রায় পাঁচশ ইয়েন (৪.৯২ ডলার) মূল্যছাড় পেয়ে থাকেন। মূল্যছাড়ের এই পুরস্কার আরও বেড়ে যায় যখন এক সঙ্গে বেশ কয়েকজন টাক মাথার লোক খেতে যান। যে দলে টাক মাথার সদস্য বেশি তাদের মূল্যছাড়ও বেশি। টাক মাথার পাঁচজন একসঙ্গে পান করতে গেলে একটি পানীয় দেওয়া হয় বিনা মূল্যে।
রেঁস্তোরাটির দেওয়াল জুড়ে টাক মাথা বিষয়ক নানা মজার তথ্যে ভরা পোস্টার রয়েছে।
ওটাসিউক রেঁস্তোরার মালিক ইওসিকো তয়োদা মূল্যছাড়ের এই বিষয়টি টাক মাথাকে সহজভাবে নেওয়ার উদ্দীপনা যোগাবে বলেও মনে করেন।
পাশ্চাত্যের দেশগুলোর মতো ব্যাপক না হলেও জাপানের প্রায় ২৬ শতাংশ পুরুষ মাথায় টাক পড়ার সমস্যায় ভুগছেন বলে জানিয়েছে দেশটির পরচুলা ও চুলের যত্নে ব্যবহারের সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান এ্যাদারানস।
চুল পড়ার পেছনে বংশগতি ধারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন বিশেজ্ঞরা। তবে দীর্ঘকাল ধরে জাপানিদের মধ্যে অতিরিক্ত কাজের যে চাপে তৈরি হয়েছে সেটিকেও চুল পড়ার কারণ হিসেবে মনে করছেন বিশেষজ্ঞরা।
চুল পড়ে গেলে যে মানসিক চাপ তৈরি হয় ভুক্তভোগীকে তা থেকে কিছুটা মুক্তি দিতেই ওটাসিউক বা হেল্পিং হ্যান্ডস নামের রেঁস্তোরাটি তৈরি করেছেন বলে জানান এর মালিক তয়োদা।
অন্যান্য জাপানি পানশালা বা রেঁস্তোরার মতো হেলপিং হ্যান্ডসে মুরগির ঝলসানো মাংস ও কাবাব পরিবেশন করা হয়। যা দামেও সস্তা।
নিজের রেঁস্তোরা প্রতিষ্ঠার কারণ উল্লেখ করে তয়োদা বলেন, ‘মানুষকে সহযোগিতা করার উপায় খুঁজছিলাম। একদিন রাস্তায় হাঁটার সময় টাক মাথার লোকদের দেখে আমার মাথায় এই পরিকল্পনা আসে। এটা সেই গল্প আর কিছু না।

No comments:

Post a Comment

Post Top Ad