কলেজ ছাত্রীকে ধর্ষণ! গ্রেপ্তার যুবক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 16 August 2018

কলেজ ছাত্রীকে ধর্ষণ! গ্রেপ্তার যুবক



চাঁদনী, এগরাঃ এক কলেজ ছাত্রীকে অপহরণ  করে নিয়ে গিয়ে ধর্ষন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে এগরা থানার এগরা সেন্ট্রাল  বাসস্ট্যান্ডের নিকট৷ অভিযুক্ত যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ধৃতের নাম সেখ রাজু। তার বাড়ি এগরা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে।বৃহস্পতিবার অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বাধীনতা দিবসের দিন দুপুরে যখন এগরা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের এক কলেজ ছাত্রী এগারা সেন্ট্রাল  বাসস্ট্যান্ড দিয়ে বাড়ি ফিরছিল সেই সময় একটি বাইকে করে অভিযুক যুবক এসে ছাত্রীটিকে তুলে নিয়ে গিয়ে সেন্ট্রাল বাসস্ট্যান্ডের কিছুটা দূরে একটি ঝোপের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ  করে। পরে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হলে পুলিশ অভিযুক্ত সেখ রাজুকে গ্রেপ্তার করে।

পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানিয়েছে। এমন শাস্তি দেওয়া হোক যাতে এই ধরনের কুৎসিত  কাজ করতে যেন কেউ সাহস না পায়।

No comments:

Post a Comment

Post Top Ad