এক বিচ্ছুর দাম ৫০ হাজার ডলার! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 August 2018

এক বিচ্ছুর দাম ৫০ হাজার ডলার!



বিদেশে বিচ্ছু রফতানি ব্যবসা জমে উঠেছে পাকিস্তানের সিন্ধু প্রদেশে। নগদ এবং সহজলভ্য অর্থের লোভে এ ব্যবসায়  ঝাঁপিয়ে পড়েছে অনেকেই।
সুইডেনের একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে দাবি করে পাকিস্তানের সিন্ধু প্রদেশের অধিবাসী নাভিদ গৌরি খান বলেছেন, ৬০ গ্রাম ওজনের কালো একটি মাত্র বিচ্ছু রফতানি করে কমপক্ষে ৫০ হাজার ডলার পাওয়া যেতে পারে। এ ছাড়া, ৪০ গ্রামের একটি সাধারণ বিচ্ছু বিক্রি করে কমপক্ষে ১০০ ডলার আয় করা সম্ভব বলে অন্য অনেকে জানিয়েছেন।  বিদেশে বিক্রি করার জন্য বিচ্ছুর রঙ বেশ গুরুত্বপূর্ণ এ কথা উল্লেখ করে আরেক ব্যবসায়ী বলেন, এক কিলোগ্রাম বিচ্ছু অস্ট্রেলিয়ায় বিক্রি করে পাঁচ হাজার ডলার আয় করা যেতে পারে।
সুস্বাদু খাবার বা বিস্ফোরক তৈরিতে বিচ্ছু ব্যবহার হয় বলে যে সব গুজব প্রচলিত আছে তাও নাকচ করে দেন এ ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা। কিন্তু ঠিক কি কাজে বিচ্ছু ব্যবহার হয় তা সঠিকভাবে উল্লেখ করেন নি তারা।
পাকিস্তানে বন্য প্রাণী ধরা ও ব্যবসার ওপর নিষেধাজ্ঞা আছে। কিন্তু বিচ্ছু ধরা বা এ জাতীয় ব্যবসায় কোনো বিধিনিষেধ নেই বলে সিন্ধুর প্রাদেশিক পরিষদের সদস্য নওয়াব মোহাম্মদ ইউসুফ তালপুর জানিয়েছেন। বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগও একই কথা জানিয়েছে। এ বিভাগ বলেছে, সিন্ধুর বিচ্ছু ব্যবসার ওপর কোনো বিধিনিষেধ নেই। কিন্তু এ সত্ত্বেও বিচ্ছু শিকারিরা নানা হয়রানি ও অপহরণের হুমকির মুখে পড়েন।
থাট্টা শহরের বিচ্ছু শিকারি জামাল আক্তার এ রকম এক ঘটনা তুলে ধরেছেন। দুইটি ৭০ গ্রাম ওজনের বিচ্ছু নিয়ে বন্দরনগরী করাচিতে আসার পথে পুলিশ তাকে আটক করে। একরাত মাখলি থানায় কাটানোর পর ছাড়া পেলেও তার বিচ্ছু দু’টো তাকে ফেরত দেয়া হয় নি। তিনি বলেন, পুলিশের বিরুদ্ধে চুরির মামলা করার ক্ষমতা আছে কার? অবশ্য মাখলি থানা এ জাতীয় ঘটনার কথা অস্বীকার করেছে।

No comments:

Post a Comment

Post Top Ad