হার্টলপুল, ০৪ এপ্রিল- একবার, দু'বার বা সর্বোচ্চ ৫-৬ বার হতে পারে তাই বলে ১৫ মাসের এক শিশুকে ৯ বার ছুরির তলায় যেতে হয়েছে! বিশ্বাস হচ্ছে না নিশ্চয়ই। যুক্তরাজ্যের এক শিশুর কপালে সত্যিই এমন ঘটনা ঘটেছে। আরো লক্ষণীয় বিষয় হলো, এতবার অস্ত্রোপচারের পরও ওই শিশুটি আরো বলবান হয়ে উঠেছে। ঘটনাটি দেশটির হার্টলপুলের।
ওই শিশুটির নাম জ্যাক স্টিভেন। জন্মের সময় তার ওজন ছিল মাত্র ৪ পাউন্ড। অর্ধেক হৃৎপিণ্ড নিয়ে জন্মগ্রহণ করে সে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, এ অবস্থার নাম জ্যাক হাইপোপলাস্টিক লেফট হার্ট সিন্ড্রোম। এটি এমন এক অবস্থা যা ৫ হাজার বাচ্চার মধ্যে ১ জনের ক্ষেত্রে ঘটে। এর মানে শিশুটির বাম দিকের হার্ট গঠিত হয়নি।
ডাক্তাররা সতর্ক করে দিয়ে জ্যাকের বাবাকে বলেন, তার বাঁচার সুযোগ মাত্র ৩০ শতাংশ। ফলে চারবার ওপেন হার্ট সাজার্রি, ১ বার স্ট্রোক ও অন্য ৪ ধরনের অস্ত্রোপচার মুখোমুখি হতে হয় তাকে।
বর্তমানে জ্যাক হার্টলপুলে তার পরিবারের সঙ্গে আছে। জীবনসংগ্রামে বা বেঁচে থাকার লড়াইয়ে শিশুর অনবরত যুদ্ধে গর্বিত হয়ে বাবা ক্রিস স্টিভেন বলেন, 'সে অলৌকিকভাবে বারবার আমাদের কাছে ফিরে আসছে। সে বিস্ময়, সে আশ্চর্যজনক, সে হাসিতে ভরা এবং সর্বোপরি সে আরো শক্তপোক্ত হয়ে উঠছে।'
তিনি বলেন, 'সে সাড়ে ৬ মাস হাসপাতালে কাটিয়েছে। কিন্ত তাকে দেখলে বিশ্বাসই হবে না তার মধ্যে কোনো ত্রুটি রয়েছে।' ২৭ বছর বয়সী জ্যাকের মা অ্যাশটোন বলেন, 'সে ছোটো হিরো, সে একজন যোদ্ধা। ইতোমধ্যে জ্যাক খাবার সমস্যা কাটিয়ে উঠেছে। সেরে উঠছে স্ট্রোক থেকেও।

No comments:
Post a Comment