জলে ভাসল দুই কোটির মৃত মাছ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 21 August 2018

জলে ভাসল দুই কোটির মৃত মাছ



উত্তর ২৪ পরগনার বাগদার সিন্দ্রানি মৎস্য সমবায় সমিতি তত্ত্বাবধানে 160 একর জলাশয়ের মাছ মরে ভেসে উঠেছে মঙ্গলবার সকালে। 271 টি মৎসজিবি পরিবার কান্নায় ফেটে পড়েছেন। আগামীকাল ঈদ তার পরপরই রয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর মরশুম। সূত্রে জানা যায় সরকারি লিজ ও সাধারণ মানুষের মোট 160 একর জলাশয়ে বছরে দুবার মাছ ছাড়া হয়। বহু বড় বড় শহর এই মাছের উপরে নির্ভরশীল। তাই কৃষ্ণনগর গোপালনগর বাগদা সহ বিভিন্ন বড় বড় মাছ বাজারে এই মাছ সরবরাহ করা হয়।

সিন্দ্রানি মৎস্য সমবায় সমিতির পক্ষ থেকে মনে করছে পাট পচাজল চাষের জমির কিটনাষক,কিংবা বাংলাদেশ থেকে আসা বিশাক্ত জল এই মাছ মরার কারন হতে পারে। মাছ মরে যাওয়ার প্রকৃত কারন খতিয়ে দেখার দাবি করছেন মৎস জীবিরা। প্রাথমিকভাবে অনুমান প্রাথমিক অনুমান ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় দেড় থেকে দুই কোটি টাকা। সমিতির সভাপতি বলেন আমরা মৎস দপ্তরকে বিষয়টি জানিয়েছি। খতিপূরনের ব্যবস্থা না হলে পুজোর মরশুমে অনাহারে কাটাবে বহু মৎস জিবি।

No comments:

Post a Comment

Post Top Ad