বোমাবাজিঃ প্রধান গঠনে বলি ২!উত্তেজনা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 27 August 2018

বোমাবাজিঃ প্রধান গঠনে বলি ২!উত্তেজনা



অর্ক রায়, মালদা ২৭ আগস্টঃ প্রধান গঠনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর বোমাবাজিতে বোমা ফেটে জখম ৩ বছরের এক নিরীহ শিশু। মৃত ২। মৃতরা হল সালাম শেখ 28,আজাউদ্দিন শেখ 55।ব্যপক বোমাবাজি। ঘটনাস্থলে র্যাফ,পুলিশ।
ঘটনাটি ঘটেছে,সোমবার সকালে মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের হুকুমতটোলা গ্রামে। আহত শিশুর চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

 পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত শিশুর নাম জিশান শেখ(০৩) বাবা তাজির উদ্দিন শেখ। জানা গিয়েছে গোপালপুর গ্রাম পঞ্চায়েত ১০ টি আসনের মধ্যে তৃণমূলের দখলে ৫টি এবং কংগ্রেসের দখলে রয়েছে ৫টি আসন।ফলে ত্রিশঙ্কু হয়েছে এই গ্রাম পঞ্চায়েত।

 সোমবার ছিল প্রধান গঠনের দিন। এই নিয়ে সকাল থেকে উত্তপ্ত এলাকা।কে প্রধান হবে তা নিয়ে দুই দলের মধ্যে শুরু হয় বোমাবাজি। বোমা ফেটে গুরুতর জখম হয় তিন বছরের শিশুটি। এর পর তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ভর্তি করা হয় মিল্কি গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। তার মাথায় গুরুতর আঘাত লাগে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা।

No comments:

Post a Comment

Post Top Ad