১০ দিনে দুইবার গর্ভবতী! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 13 August 2018

১০ দিনে দুইবার গর্ভবতী!




অস্ট্রেলিয়ার এক নারী পলিসিস্টিক ওভারির জন্য হরমোনের চিকিৎসা গ্রহণ করেছিলেন। তার চিকিৎসকরা তাকে বলেছিলেন তিনি কখনোই আর গর্ভধারণ করতে পারবেন না। অথচ কেইট হিল নামের ওই নারী ১০ দিনের ব্যবধানে দুইবার গর্ভধারণ করে যমজ সন্তানের জন্ম দিয়েছেন।
কয়েকদিনের ব্যবধানে কোনো নারীর দ্বিতীয়বার গর্ভধারণ করার ঘটনা বিরল। কেইট হরমোনের চিকিৎসার সময়েই গর্ভধারণ করতে সক্ষম হন।
শার্লট ও অলিভিয়া নামে তার যমজ দুই কন্যা শিশুর জন্ম হয় দশ মাস আগে। তাদের আকার, ওজনও ভিন্ন ছিল। এ ধরনের ঘটনা বিশ্বে মাত্র ১০টি রয়েছে।
বেশির ভাগ ক্ষেত্রে একই সময়ে দুটি ডিম্বাণু বের হওয়ার কারণে যমজ সন্তানের জন্ম হয়। একটি নিষিক্ত ডিম্বাণু ভেঙে দুটিতে পরিণত হওয়ার ঘটনা খুব কমই ঘটে।
অস্ট্রেলিয়ার সেভেন নেটওয়ার্ককে দেয়া সাক্ষাৎকারে কেইট হিল বলেন, ‘বাচ্চা দুটো জন্ম নেয়ার আগে আমরা বুঝতেই পারিনি এটা যে বিশেষ কিছু ছিল’।

No comments:

Post a Comment

Post Top Ad