ইসিএলের খনি কার দখলে থাকবে? ব্যপক উত্তেজনা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 19 August 2018

ইসিএলের খনি কার দখলে থাকবে? ব্যপক উত্তেজনা



ইসিএলের খোলামুখ খনি কার দখলে থাকবে?এই দাবীকে কেন্দ্র করে জামুড়িয়ায় দুটি গ্রামের মধ্যে ব্যাপক উত্তেজনা ।উভয় পক্ষই রড লাঠি নিয়ে প্রস্তুত ।এর জেরে বন্ধ হয়ে যায় খোলামুখ খুনীর সমস্ত পরিবহন এবং উৎপাদন ।ঘটনাটি ঘটেছে জামুরিয়া থানার অন্তর্গ ত নর্থ সিয়াড়শোল খোলা মুখ খনিতে।রবিবার সকাল থেকে তপসি গ্রামের শতাধিক বাসিন্দা এবং নর্থ সিয়াড়শোল ও বিজপুর এর শতাধিক বাসিন্দা ।একে অপরের মুখোমুখি হয়ে ব্যাপক বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ।


পরে জামুরিয়া ১ ব্লক তৃণমূল সভাপতি সাধন রায় এবং জামুরিয়া থানা পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।যদিও এখনো পর্যন্ত উৎপাদন চালু করা যায়নি ।তপসি গ্রামের বাসিন্দা মৃন্ময় চ্যাটার্জী, জানান এই খোলামুখ খনি বেশ কয়েক বছর ধরে চলছে ।তারা কোনো হস্তক্ষেপ করেনি। কিন্তু বর্তমানে খোলা মুখ খনিটি তপসি মৌজায় কাজ করতে শুরু করেছে ।অথচ তাদের সঙ্গে কোনো কথা বলা হয়নি ocp চালু হওয়ার ফলে তাদের গ্রাম যেমন ক্ষতিগ্রস্ত হবে তেমনি তাদের চাষযোগ্য জমি নষ্ট হয়ে যাবে। কিন্তু ইসিএল বহিরাগত দুষ্কৃতী এনে জোরজবস্তি খনিটি চালাবার চেষ্টা করছেন ।তৃণমূল নেতা সাধন রায় গ্রামবাসীদের দাবিকে মান্যতা দিয়ে তিনি জানান ইসিএলের ভুল নীতির জন্য দুটি গ্রামের মানুষ পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে ।তাদেরকে বোঝানো হয়েছে ।আজ বিকালে উভয় পক্ষের সঙ্গে বসে সমস্যা সমাধান করা হবে ।অপরদিকে অপর গোষ্ঠী দাবি তারা ocp শুরুর পর থেকেই সেখানে কাজ করে আসছেন অথচ এখন যদি তাদেরকে কাজ হারাতে হয় তাহলে তারা পুরোপুরি বেকার হয়ে যাবে ।এই দুই গ্রামের বাসিন্দারা ইসিএইকেই দায়ী করছেন।

No comments:

Post a Comment

Post Top Ad